ছবি : সংগৃহিত
সারাদেশ

মাজার জিয়ারত করলেন প্রধানমন্ত্রী

জেলা প্রতিনিধি: প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আনুষ্ঠানিক প্রচারণা শুরু করতে সিলেট পৌঁছেছেন। সেখানে তিনি হজরত শাহজালাল (রহ.) ও হজরত শাহপরাণ (রহ.) মাজার জিয়ারত করেছেন।

আরও পড়ুন: মুন্সীগঞ্জে স্বতন্ত্র প্রার্থীর মতবিনিময় সভা

বুধবার (২০ ডিসেম্বর) মাজার জিয়ারত শেষে সাংবাদিকদের সাথে কথা বলেছেন প্রধানমন্ত্রী।

এ সময় তিনি বলেন, অগ্নি সন্ত্রাসীদের দেশের মানুষ প্রত্যাখ্যান করেছে। সাধারণ মানুষ ভোট চায়, উন্নয়ন চায়। তাই বিএনপি-জামায়াতের হরতাল অবরোধে তারা সাড়া দিচ্ছেন না।

তিনি আরও বলেন, আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনেও জনগণ ভোট দিয়ে নৌকাকে নির্বাচিত করবেন।

আরও পড়ুন: সড়কে প্রাণ গেল সাংবাদিকের

মাজার জিয়ারত শেষে প্রধানমন্ত্রী সিলেট সার্কিট হাউজে মধ্যাহ্নভোজ করবেন। এদিন বিকেল ৩টার দিকে সিলেট সরকারি আলিয়া মাদরাসা মাঠে জেলা এবং মহানগর আওয়ামী লীগ আয়োজিত জনসভায় বক্তব্য রাখবেন তিনি।

সান নিউজ/এসকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মুন্সীগঞ্জে পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিক...

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

মুন্সীগঞ্জে ৯০০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার

মুন্সীগঞ্জের মোল্লাকান্দি ইউনিয়নের আমঘাটা গ্রাম থে...

ক্ষমতা ধরে রাখার অগ্নিপরীক্ষায় নেতানিয়াহু, চোখ নেসেটের ১২০ আসনে

দীর্ঘ রাজনৈতিক জীবনে চরম চ্যালেঞ্জের মুখে পড়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেন...

রাশমিকাকে নিয়ে ‘রেড ফ্ল্যাগ’ বিতর্কে বিজয়ের ব্যঙ্গাত্মক ভিডিও

কফি উইথ করণ’ অনুষ্ঠানে রাশমিকা মান্দানার সঙ্গে আচরণ নিয়ে সামাজিক যোগাযো...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা