ছবি : সংগৃহিত
সারাদেশ

স্লোগানে মুখরিত প্রধানমন্ত্রীর জনসভা

জেলা প্রতিনিধি: প্রধানমন্ত্রী শেখ হাসিনার জনসভাস্থল সিলেট সরকারি আলিয়া মাদরাসা মাঠ মিছিলে-স্লোগানে মুখরিত রয়েছে।

আরও পড়ুন: চরফ্যাশনে গলাকাটা মরদেহ উদ্ধার

বুধবার (২০ ডিসেম্বর) সকাল থেকে জনসভায় আসতে শুরু করেছেন দলীয় নেতাকর্মীরা। বেলা বাড়ার সাথে সাথে নেতাকর্মীদের চাপ বাড়তে শুরু করে।

এসময় খণ্ড খণ্ড মিছিল নিয়ে সিলেট, সুনামগঞ্জ, হবিগঞ্জ ও মৌলভীবাজারের নেতাকর্মীরা আসতে শুরু করেন। জেলার সবকটি প্রবেশ মুখ দিয়ে দলে দলে নগরীতে ঢুকতে শুরু করে মানুষ। প্রতিটি মিছিল এসে শেষ হচ্ছে সভাস্থলে।

আরও পড়ুন: ভোটাররা কেন্দ্রে গিয়ে ভোট দেবেন

প্রধানমন্ত্রীর আগমনকে ঘিরে মিছিলের নগরীতে রূপ নিয়েছে সিলেট। চৌহাট্টা, আম্বরখানা, জিন্দাবাজার, বন্দরবাজার, রিকাবীবাজারসহ গুরুত্বপূর্ণ বেশিরভাগ সড়কে যান চলাচল বন্ধ রয়েছে।

প্রথম নির্বাচনী জনসভায় যোগ দিতে আজ বেলা সাড়ে ১১টায় সিলেট ওসমানী বিমানবন্দরে এসে পৌঁছান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরে তিনি হজরত শাহজালার (রহ.) ও শাহ পরাণের মাজার জিয়ারত করেন।

সান নিউজ/এএন/এসকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মুন্সীগঞ্জে পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিক...

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

মুন্সীগঞ্জে ৯০০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার

মুন্সীগঞ্জের মোল্লাকান্দি ইউনিয়নের আমঘাটা গ্রাম থে...

ক্ষমতা ধরে রাখার অগ্নিপরীক্ষায় নেতানিয়াহু, চোখ নেসেটের ১২০ আসনে

দীর্ঘ রাজনৈতিক জীবনে চরম চ্যালেঞ্জের মুখে পড়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেন...

রাশমিকাকে নিয়ে ‘রেড ফ্ল্যাগ’ বিতর্কে বিজয়ের ব্যঙ্গাত্মক ভিডিও

কফি উইথ করণ’ অনুষ্ঠানে রাশমিকা মান্দানার সঙ্গে আচরণ নিয়ে সামাজিক যোগাযো...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা