সংগৃহীত
সারাদেশ

বৃদ্ধকে কুপিয়ে হত্যা

জেলা প্রতিনিধি: দিনাজপুরে কমলা কান্ত রায় (৭০) নামের এক বৃদ্ধকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।

আরও পড়ুন: কাশিমপুর কারাগারে আসামির মৃত্যু

বৃহস্পতিবার (৩০ নভেম্বর) রাতে দিনাজপুর সদর উপজেলার চেহেলগাজী ইউপির উত্তর গোবিন্দপুর বানিয়াপাড়া গ্রামে এ ঘটনা ঘটেছে।

নিহত কমলা কান্ত দিনাজপুর সদর উপজেলার চেহেলগাজী ইউপির উত্তর গোবিন্দপুর বানিয়াপাড়া গ্রামের মৃত দোমাসুচন্দ্র রায়ের ছেলে।

স্থানীয়রা ও পুলিশ বলছে, কমলা কান্ত রায় বৃহস্পতিবার সন্ধ্যায় উত্তর গোবিন্দপুর বাজার থেকে বাড়ি ফিরছিলেন। ফসলি মাঠের আইল ধরে বাড়ি ফেরার পথে বানিয়াপাড়া এলাকায় কে বা কারা তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে পালিয়ে যায়। এই সময় পথচারীরা তাকে দেখতে পেয়ে উদ্ধার করে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। নিহতের শরীরের বিভিন্ন জায়গায় ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে।

আরও পড়ুন: হত্যা মামলার আসামি গ্রেফতার

ঘটনাস্থল পরিদর্শনের পাশাপাশি বিষয়টি নিশ্চিত করে অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল্লাহ আল মাসুম জানান, প্রাথমিক অনুসন্ধান চলছে। তদন্ত শেষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এ পরিদর্শনের সময় উপস্থিত ছিলেন সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শেখ জিন্নাহ আল মামুনসহ কোতয়ালি থানার পুলিশ।

সান নিউজ/এএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা