সংগৃহীত
সারাদেশ

টঙ্গীতে কাভার্ড ভ্যানে আগুন

জেলা প্রতিনিধি: গাজীপুরের টঙ্গীতে সড়কের পাশে দাঁড় করিয়ে রাখা একটি কাভার্ড ভ্যানে দুর্বৃত্তরা আগুন দিয়েছে।

বৃহস্পতিবার (৩০ নভেম্বর) দিবাগত রাত সোয়া ১০টার দিকে গাজীপুর মহানগরের টঙ্গীর মেঘনা রোড এলাকায় এই ঘটনা ঘটে।

আরও পড়ুন: সড়ক দুর্ঘটনায় বৃদ্ধ নিহত

স্থানীয়রা বলছে, গাজীপুর মহানগরের টঙ্গী পূর্ব থানার মেঘনা রোড এলাকায় সড়কের পাশে প্রায় বছর খানেক যাবৎ একটি কাভার্ড ভ্যান দাঁড় করিয়ে রাখা হয়েছে। ভ্যানটির পেছনের চাকা মালিকপক্ষ খুলে নিয়ে গেছে ও সামনের চাকা ছিল পাংচার।

বৃহস্পতিবার রাতে ৪-৫ জন দুর্বৃত্ত দাহ্য পদার্থ ঢেলে ওই কাভার্ড ভ্যানটিতে আগুন দিয়ে পালিয়ে যায়। স্থানীয়রা ফায়ার সার্ভিসে খবর দিলে টঙ্গী ফায়ার সার্ভিসের ২টি ইউনিটের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। কাভার্ড ভ্যানটির সামনের অংশ আগুনে পুড়ে গেছে।

আরও পড়ুন: ট্রাকচাপায় প্রাণ গেল ২ জনের

টঙ্গী পূর্ব থানার ওসি মো. মুস্তাফিজুর রহমান বলেন, ঘটনার পর ভ্যানটির চালক ও মালিককে পুলিশ খুঁজছে। এই ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

টঙ্গী ফায়ার সার্ভিসের ওয়্যার হাউজ ইন্সপেক্টর এস কে তুহিন জানান, আগুনের খবর পেয়ে টঙ্গী ফায়ার সার্ভিসের ২ টি ইউনিটের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন। এতে করে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

সান নিউজ/এএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা