সংগৃহীত ছবি
সারাদেশ

ট্রাকচাপায় প্রাণ গেল ২ জনের

জেলা প্রতিনিধি : ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে বালুবোঝাই ট্রাকচাপায় শিক্ষকসহ ২ জন নিহত হয়েছে।

আরও পড়ুন :

বৃহস্পতিবার (৩০ নভেম্বর) সকালে ময়মনসিংহ-কিশোরগঞ্জ আঞ্চলিক সড়কের ঈশ্বরগঞ্জ ফায়ার সার্ভিস স্টেশনের কাছে এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- উপজেলার বড়হিত ইউনিয়নের পস্তাইল উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক আব্দুস সাত্তার (৬২)। তিনি ওই ইউনিয়নের নওপাড়া গ্রামের মৃত মফিজ উদ্দিনের ছেলে। অন্যজন ঈশ্বরগঞ্জ পৌর এলাকার দত্তপাড়া গ্রামের মৃত দুলাল গৌড়ের মেয়ে ধনতি গৌড় (৬০)।

আরও পড়ুন :

পুলিশ জানায়, কিশোরগঞ্জগামী একটি বালুবাহী ট্রাক ঈশ্বরগঞ্জ ফায়ার সার্ভিস স্টেশনের কাছে আসতেই নিয়ন্ত্রণ হারিয়ে পথচারী স্কুল শিক্ষকসহ ওই নারীকে চাপা দেয়। এসময় দুইজনই গুরুতর আহত হয়। খবর পেয়ে ঈশ্বরগঞ্জ ফায়ার সার্ভিসের একটি টিম আহত দুইজনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ওই নারীকে মৃত ঘোষণা করে। অপরদিকে স্কুল শিক্ষককে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে সেখানেও কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঈশ্বরগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ মাজেদুর রহমান জানান, দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। ট্রাকটিকে আটক করা হয়েছে। মরদেহ দুটির সুরতহাল সম্পন্ন করে তাদের স্বজনের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা