সংগৃহীত ছবি
সারাদেশ

শিয়ালের কামড়ে আহত ৫

জেলা প্রতিনিধি : টাঙ্গাইলের বাসাইলে শিয়ালের কামড়ে ৫ জন আহত হয়েছেন।

আরও পড়ুন : যৌতুকের টাকা না পেয়ে গৃহবধুকে হত্যা

বুধবার (২৯ নভেম্বর) সন্ধ্যায় বাসাইল পৌরসভার দক্ষিণপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

আহতরা হলেন, ফাতেমা বেগম (৭৫) বাসাইল পৌরসভার দক্ষিণপাড়া এলাকার মৃত চান খার স্ত্রী। একই এলাকার মৃত মিজানুর রহমানের ছেলে মঙ্গল মিয়া (৬৫), জাকির হোসেনের ছেলে রাফি (৩), শফিকুল ইসলামের ছেলে শিশির (২৩), জাহিদুল ইসলামের মেয়ে উর্মি (১৪)।

আরও পড়ুন : বগুড়ায় ট্রাকে আগুন

স্থানীয়রা বলেন, সন্ধ্যার দিকে ঘর থেকে বের হলে একটি শিয়াল তাদের কামড় দেয়। স্থানীয়রা তাদের উদ্ধার করে বাসাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। দুজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় কর্তব্যরত চিকিৎসক দুজনকে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে রেফার্ড করেছেন।

আহত শিশির বলেন, আমি বাজার থেকে বাড়ির দিকে যাচ্ছিলাম। মাঠে আসা মাত্রই আমার পায়ে কামড় দেয়। পরে আমি হাত দিয়ে ঘুষি দিলে আমার হাতেও কামড় দেয়।

আরও পড়ুন : প্রতিপক্ষের হামলায় যুবক নিহত

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. ডিএম রাফিউর রহমান বলেন, শিয়ালের কামড়ে আহত পাঁচজনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। পাঁচজনের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের টাঙ্গাইল জেনারেল হাসপাতালে রেফার্ড করা হয়েছে।

বাসাইল পৌরসভার কাউন্সিলর প্রিন্স মাহমুদ বলেন, সন্ধ্যার দিকে বাসাইল দক্ষিণপাড়া এলাকায় শিশুসহ পাঁচজনকে শিয়ালে কামড় দেয়। তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। তিনজনকে চিকিৎসা দিয়ে বাড়িতে নিয়ে আসা হয়েছে। দুজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা