সারাদেশ

শিয়ালের কামড়ে আহত ৭

এহসানুল হক (ময়মনসিংহ) : ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলায় শিয়ালের কামড়ে অন্তত ৭ জন গ্রামবাসী আহত হয়েছেন। উপজেলার রাজিবপুর ইউনিয়নের ভাটি-চর নওপাড়া গ্রামের ময়দান পাড়া ও নয়া বাড়িতে বৃহস্পতিবার রাতে এ ঘটনা ঘটে। শিয়ালের কামড়ে আহত ব্যক্তিরা ময়মনসিংহের এসকে হাসপাতালে জলাতঙ্কের চিকিৎসা নিয়েছেন।

আরও পড়ুন : আগামী বছর জাতীয় সংসদ নির্বাচন

শিয়ালের এই উৎপাতে ভাটি-চর নওপাড়া গ্রামের ময়দান পাড়া ও আশেপাশের এলাকায় এখন আতঙ্ক বিরাজ করছে। গ্রামবাসী লাঠিসোঁটা নিয়ে গ্রাম পাহারায় নেমেছেন। শিয়াল আতঙ্কে ফজরের নামাজ আদায় করতে মসজিদে যেতে হচ্ছে হাতে লাঠিসোঁটাসহ কড়া নিরাপত্তার মধ্য দিয়ে।

ভাটি চর-নওপাড়া গ্রামের বাসিন্দারা জানান, গত বৃহস্পতিবার হঠাৎ করেই কিছু শিয়াল গ্রামের মানুষের ওপর আক্রমণ করার জন্য লোকালয়ে চলে আসে। গ্রামের লোকজনের প্রতিরোধে সেগুলো আবার পালিয়ে যায়।

শিয়ালের কামড়ে আহতারা হলেন, ভাটি চর-নওপাড়া গ্রামের মোছাঃ পারুমা বেগম (৩০), মোঃ বারেক মিয়া(৪৫),মোঃ মালেক মিয়া( ৪০),মোঃ হাসেন মিয়া (৫০),মোঃ হেলু পাগলা (৭০)। এছাড়াও একই এলাকার আরও দুইজনকে শিয়ালে কামড়ানোর খবর জানা যায়।

ওই গ্রামের আহত পারুমা বেগমের দেবর হানিফ (১৮) জানান, বৃহস্পতিবার বিকেলে সন্ধ্যার আগে বাড়ির আঙিনায় শিম খেতে কাজ করছিলেন। হঠাৎ একটি শিয়াল শিম খেতে ঢুকে কামড়ানো শুরু করে পারুমা ভাবীকে। হাত ও পায়ে কামড় দিয়ে শিয়ালটি পালিয়ে যায়। তাঁর পুরো শরীরে ব্যথা আছে। কোনো কাজ করতে পারছেন না। আর আহত বাকী পুরুষদের রাস্তায় চলাচল করার সময় কামড়িয়েছে। তিনি আরও জানান, শিয়ালের উৎপাত সন্ধ্যা থেকে শুরু হয়। দিনের বেলায় দেখা যায় না। রাত হলেই আক্রমণ শুরু হয়, সামনে যাকে পায় তাকেই কামড়ে দেয়।

রাজিবপুর ইউনিয়নের সচেতন সমাজের মানুষ ও স্বেচ্ছাসেবী সংগঠন রাজিবপুর পরিবারের এডমিন আলমগীর হোসেন বলেন, ‘আমি খোঁজ নিয়ে জেনেছি, কিছু শিয়াল গ্রামবাসীর ওপর আক্রমণ করেছে। ৬-৭ জনকে কামড়িয়ে আহত করেছে। শিয়ালগুলোর বাসস্থান ও খাবারের সমস্যা থেকে তারা এ হামলা চালাতে পারে।’

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ নূরুল হুদা খান বলেন, শিয়ালের কামড়ে আহতদের প্রাথমিক চিকিৎসার পর জলাতঙ্কের ভ্যাকসিন নিতে হবে।

সান নিউজ/এসআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা