সারাদেশ

সহকর্মীকে গণধর্ষণ, গ্রেফতার ২

সান নিউজ ডেস্ক: রাজধানী ঢাকার অদূরে সাভারের আশুলিয়ায় একটি প্রতিষ্ঠানের কর্মকর্তা ও নিরাপত্তাকর্মীর বিরুদ্ধে নারী সহকর্মীকে গণধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনার পর ভুক্তভোগী ওই নারী নিজে বাদী হয়ে থানায় মামলা দায়ের করেন। দুই জনকে গ্রেফতার করেছে পুলিশ।

আরও পড়ুন: অন্তর্দ্বন্দ্বে ৩ শিক্ষার্থীর প্রাণহানি

শুক্রবার (৭ অক্টোবর) রাতে আশুলিয়ার বুড়ির বাজার এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন- গাইবান্ধার মো. ফেরদৌস খন্দকার (৩৮) ও দিনাজপুরের মাসুদ আবেদীন (৩০)। তাদের একজন ওই প্রতিষ্ঠানের নিরাপত্তাকর্মী ও অপরজন কর্মকর্তা বলে জানা গেছে।

মামলার এজাহার সূত্রে জানা যায়, ভুক্তভোগী ওই নারী ডিইপিজেড এলাকার একটি প্রতিষ্ঠানের নিরাপত্তাকর্মী হিসেবে কর্মরত। তিনি বুড়িরবাজার এলাকায় কোম্পানির মেসে অন্যান্য নারী সহকর্মীদের সঙ্গে থাকতেন। তার পাশেই দারা মিয়ার বাসার নিচতলা ভাড়া নিয়ে থাকতেন একই প্রতিষ্ঠানের নিরাপত্তাকর্মী ও কর্মকর্তারা। গত ৬ অক্টোবর ঝগড়া করে ভুক্তভোগীর মোবাইল ভেঙে ফেলেন তার সঙ্গে মেসে থাকা অপর এক নারী নিরাপত্তাকর্মী। এ ঘটনায় ভুক্তভোগী কোম্পানির কর্মকর্তার কাছে বিচার দেন।

আরও পড়ুন: গাড়ির ধাক্কায় তিন বন্ধুর মৃত্যু

এ সময় তার অন্যান্য সহকর্মীকে নিয়ে দারা মিয়ার বাসার নিচতলার ওই ভাড়া বাড়িতে যেতে বলেন। ভুক্তভোগী গেলে মোবাইল ভাঙার বিষয়টি কর্মকর্তা মীমাংসা করে দেন। একই সঙ্গে ভুক্তভোগী ওই নারীকে বাদে বাকিদের চলে যেতে বলেন। পরে কৌশলে দরজা আটকে তাকে ধর্ষণ করেন অভিযুক্তরা। এ ঘটনায় ভুক্তভোগী অসুস্থ অবস্থায় স্থানীয় হাসপাতালে গিয়ে প্রাথমিক চিকিৎসা নেন। পরে ৭ অক্টোবর তিনি থানায় মামলা করেন।

এদিকে, স্থানীয় এক ব্যবসায়ী বলেন, ঘটনার দিন অচেতন অবস্থায় ওই নারীকে তার ফার্মেসিতে আনা হয়। পরে তিনি হাসপাতালে ভর্তির পরামর্শ দেন।

আরও পড়ুন: নোয়াখালীতে পুকুরে মিলল তরুণীর মরদেহ

বিষয়টি নিশ্চিত করে আশুলিয়া থানার পরিদর্শক (তদন্ত) ও মামলার তদন্তকারী কর্মকর্তা আব্দুর রাশিদ বলেন, ভুক্তভোগীকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) পাঠানো হয়েছে। আমরা অভিযান চালিয়ে আসামিদের গ্রেফতার করেছি। তাদের আদালতে পাঠানো হবে বলেও জানান তিনি।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা