মুন্সীগঞ্জে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে র‌্যালী
সারাদেশ

মুন্সীগঞ্জে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে র‌্যালী

মো. নাজির হোসেন, মুন্সীগঞ্জ : মুন্সীগঞ্জে পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে জেলা দা'ওয়াতে ইসলামি র‌্যালী হয়েছে।

আরও পড়ুন : ঢাবিতে ছাত্র অধিকার পরিষদের সভা পণ্ড

শুক্রবার (৭ অক্টোবর) মুন্সীগঞ্জ পৌরসভার মাদরাসাতুল মদিনা পশ্চিম দেওভোগ থেকে র‌্যালী বের হয়।

পরে, সদরের ভট্টাচার্যের বাগ হয়ে সিপাহিপাড়া চৌরাস্তা, বাবা আদম শহিদ রহমাতুল্লাহ আলাইহির মাজারের সামনে পথসভা অনুষ্ঠিত হয়ে। পুনরায় ভট্টাচার্যের বাগ এসে সংক্ষিপ্ত আলোচনা, মিলাদ ও দোয়ার মাধ্যমে র‌্যালী শেষ হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থাপিত ছিলেন কেন্দ্রীয় সদস্য ও শিক্ষা বিভাগ জিম্মাদার মুফতি মুহাম্মদ জহিরুল ইসলাম মুজাদ্দেদি আত্তারি।

আরও পড়ুন : মনির হত্যার ঘটনায় গ্রেফতার ২

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ জেলা সভাপতি মুহাম্মদ মাঈন উদ্দিন আত্তারি। মুহাম্মদ আয়াত আলী সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন মাওলানা জামাল উদ্দিন আহমেদ কাদেরি, আওলাদ হোসেন প্রমুখ।

পথসভায় বক্তারা বলেন, বিক্ষুব্ধ পৃথিবীর শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপন করুন। এবং মিলাদুন্নবীর বার্তা ছড়িয়ে দিন।

আরও বলেন, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে আগমন করে সকল প্রকার অন্যায় অবিচার, জুলুম নির্যাতন প্রতিহত করে বিশ্বে শান্তি প্রতিষ্ঠা করেছেন।

আরও পড়ুন : বেসরকারি বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের মানববন্ধন

তাই আমাদের ও প্রকৃত শান্তি প্রতিষ্ঠায় প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর আদর্শের আদর্শবান হতে হবে।

দাওয়াতে ইসলামি, সারা বিশ্বের ২০০টি দেশে সাংগঠনিক কার্যক্রম পরিচালনার মাধ্যমে নেকির দাওয়াত দিয়ে জঙ্গিবাদ, সন্ত্রাসবাদের বিরুদ্ধে জনমত তৈরি করছে। অসংখ্য বিপদগামী মানুষকে সঠিক পথের দিশা দিচ্ছে।

আরও পড়ুন : দরিদ্রতম জেলার বৃত্ত থেকে উত্তরণ হচ্ছে না

তাই আসুন বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় দা'ওয়াতে ইসলামি'র সঙ্গ দেই। জাতীয় অনুষ্ঠান ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপনের মাধ্যমে শান্তিপূর্ণ পৃথিবী বিনির্মাণে সহায়ক হই।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

৩ নভেম্বরের মহাসমাবেশ সফল করতে রংপুরে মাদ্রাসা শিক্ষকদের প্রস্তুতি সভা

সারাদেশের স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের দাবিতে আগামী ৩ নভেম্বর ঢাক...

স্কুলের গাছ কেটে বিক্রির অভিযোগ শিক্ষকের বিরুদ্ধে

কর্তৃপক্ষের অনুমতি ছাড়াই স্কুলের ৪টি গাছ কেটে ফেলা...

অটিজম-ডাউন সিনড্রোম চিকিৎসায় সাড়া ফেলেছেন ডা. মুছা

একটি শিশু যখন কথা বলতে পারে না, নিজের পায়ে হাঁটতে...

মুন্সীগঞ্জে ৩ কেজি গাঁজাসহ নারী গ্রেপ্তার

মুন্সীগঞ্জের পদ্মা সেতু উত্তর থানার খানবাড়ি বাসস্ট...

সেনা মোতায়েন করে বিক্ষোভ শান্তিপূর্ণ রাখতে সফল ইতালি

ইতালির মিলান, রোম ও তুরিনসহ দেশটির বিভিন্ন শহরে শনিবার হাজার হাজার তরুণ-তরুণী...

চাইলেই রাখতে পারতেন টাকা, সততার পথ বেছে নিলেন অটোচালক

অটোরিকশায় যাত্রীর ফেলে যাওয়া টাকাসহ ব্যাগ পেয়ে তা...

হামে প্রাণ হারালো আরও ৬ জন, মৃত্যু বেড়ে ১২৩৩

হাম ও হাম উপসর্গে বাংলাদেশে প্রাণহানি ক্রমেই বাড়ছে...

২০ বছর পর ভিন্ন পরিচয়ে তারেক রহমান-তারো আসোর সাক্ষাৎ

দীর্ঘ ২০ বছর পর ভিন্ন পরিচয়ে দুজনের সাক্ষাৎ। জাপান...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা