ডোবার পানিতে ডুবে শিশুর মৃত্যু
সারাদেশ

ডোবার পানিতে ডুবে শিশুর মৃত্যু

নিনা আফরিন ,পটুয়াখালী : পটুয়াখালীর দশমিনায় ডোবার পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে।

আরও পড়ুন: পারমাণবিক ঝুঁকির মুখোমুখি বিশ্ব

শুক্রবার (৭ অক্টোবর) দুপুর পৌনে ১ টার দিকে উপজেলার সদর ইউনিয়নের মধ্য আরজবেগী গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত আবদুল্লাহ (২) ওই গ্রামের ইমাম হোসেন প্যাদার ছেলে।

আরও পড়ুন:আবারও বাড়ল মুরগির দাম

স্থানীয় ও পারিবারিক সুত্রে জানা যায়, শুক্রবার দুপুর ১২ টার দিকে আবদুল্লাহ সবার অগোচরে খেলতে গিয়ে তাদের ঘরের সামনে পশ্চিম পাশের ডোবার পানিতে ডুবে নিখোঁজ হয়। পরে স্বজনরা তাকে দেখতে না পেয়ে অনেক খোঁজাখুঁজি করে ওই ডোবার পানিতে ভাসতে দেখে অচেতন অবস্থায় উদ্ধার করে দশমিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ডাঃ রাহুল বিন হালিম শিশুটিকে মৃত ঘোষণা করেন।

দশমিনা সদর ইউনিয়ন পরিষদের ৪,৫ ও ৬ নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা সদস্য সালমা নিজাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

মুন্সীগঞ্জে পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিক...

মুন্সীগঞ্জে ৯০০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার

মুন্সীগঞ্জের মোল্লাকান্দি ইউনিয়নের আমঘাটা গ্রাম থে...

ক্ষমতা ধরে রাখার অগ্নিপরীক্ষায় নেতানিয়াহু, চোখ নেসেটের ১২০ আসনে

দীর্ঘ রাজনৈতিক জীবনে চরম চ্যালেঞ্জের মুখে পড়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেন...

নৈশক্লাবে হামলা, জেল এড়ালেন ক্রিস ব্রাউন

লন্ডনের একটি নৈশক্লাবে সংগীত প্রযোজকের মাথায় মদের বোতল দিয়ে আঘাত করার ঘটনায় ক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা