গাইবান্ধায় পেঁপে চাষে সফল আব্দুস ছামাদ
সারাদেশ

গাইবান্ধায় পেঁপে চাষে সফল আব্দুস ছামাদ

গাইবান্ধা জেলা প্রতিনিধি : গাইবান্ধায় পেঁপে চাষ করে সফল হয়েছে কৃষক আব্দুস ছামাদ। উচ্চফলনশীল পেঁপে চাষ করে এলাকায় রীতিমতো হৈচৈ ফেলেছেন। তার এ সফলতার দেখে এলাকার অনেকেই এখন পেঁপে চাষে আগ্রহী হয়ে উঠেছে।

আরও পড়ুন : বাজারে ইলিশ নেওয়ার পথে আটক ৪

আব্দুস ছামাদ পলাশবাড়ী পৌরসভার কালুগাড়ী গ্রামের মৃত আশেক মামুনের ছেলে। পেঁপে বাগানে গিয়ে দেখা যায়, সারি সারি প্রতিটি পেঁপে গাছে ঝুলে আছে অসংখ্য পেঁপে। থোকার মাঝে মাঝে দু'চারটি পাকা পেঁপেও ঝুলছে। দু'মাস ধরে গাছ থেকে পেঁপে তুলে বিক্রয় করছেন তিনি।

আব্দুস ছামাদ বলেন, চার বিঘা জমিতে পেঁপে চাষ করা হয়েছে। প্রায় ১৫ বছর আগে বাছাই করা সোনালী জাতের বীজ সংগ্রহ করে প্রথমে একবিঘা জমিতে পেঁপে চাষ শুরু করেন। এরপর পর্যায়ক্রমে পেঁপে চাষ বৃদ্ধি করতে থাকে। বর্তমানে তিনি চার বিঘা জমিতে পেঁপে চাষ করেন।

আরও পড়ুন : নারীর অর্ধগলিত লাশ উদ্ধার

তিনি আরও বলেন, অন্যান্য ফসলের তুলনায় পেঁপে চাষে করে লাভ বেশি। চার বিঘা জমিতে পেঁপে চাষ করতে এক লক্ষ টাকা খরচ হয়েছে। বাগান থেকেই কাঁচা অবস্থায় প্রতি মণ পেঁপে ৬শত টাকা আর পাকা পেঁপে এক হাজার টাকা দরে বিক্রয় করা হচ্ছে।

বাগান ছাড়াও পেঁপে গাইবান্ধা শহর, গোবিন্দগঞ্জ ও পলাশবাড়ীর বিভিন্ন বাজারে বিক্রয় করা হয়। একটি পেঁপে গাছ থেকে দুই আড়াই মণ ফল পাওয়া যায়। বাগানের একটি পেঁপে সাড়ে ৫ কেজি পযর্ন্ত হয়। একটি পেঁপে গাছে দু'বছর ধরে ফল পাওয়া যায়।

আরও পড়ুন : যুবককে ধরে বিএসএফ’র নির্যাতন

পলাশবাড়ীর ব্যবসায়ী আউয়াল হোসেন বলেন, আব্দুস ছামাদের বাগান থেকে প্রতিদিন ১৫ থেকে ২০ মন কাঁচা ও পাকা পেঁপে ক্রয় করে করে নিয়ে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন জেলায় বাজারজাত করা হয়।

পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ আনিছুর রহমান বলেন, পেঁপে শরীরকে সুস্থ রাখতে ও শরীর থেকে বিষাক্ত পদার্থ দূর করার পাশাপাশি এটি জ্বর নিরাময় ও পেটের নানাবিধ সমস্যা দূর করে। এ ছাড়া গ্যাস্টিক এবং বদহজমের জন্য অনেক উপকারি পেঁপে। কাঁচা পেঁপেতে প্রচুর পরিমানে এনজাইম রয়েছে যা হজমশক্তি বৃদ্ধি করতে সাহায্য করে।

আরও পড়ুন : ময়মনসিংহ জেলায় শ্রেষ্ঠ ইউএনও হাসান মারুফ

পলাশবাড়ী উপজেলা কৃষি কর্মকর্তা ফাতেমা কাওসার মিশু বলেন, কৃষকদের পেঁপে চাষে আগ্রহী করতে বিভিন্ন প্রণোদনাসহ সার, বীজ দিয়ে সহযোগিতা অব্যাহত রয়েছে।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা