যুবককে ধরে বিএসএফ’র নির্যাতন
সারাদেশ
ঠাকুরগাঁও সীমান্ত

যুবককে ধরে বিএসএফ’র নির্যাতন

ঠাকুরগাঁও প্রতিনিধি : ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার ধর্মগড় সীমান্তে ঘাস কাটার সময় রুহুল আমিন (২২) নামে এক যুবককে ধরে নিয়ে নির্যাতনের পর সীমান্তের এপারে ছেড়ে দিয়েছে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী (বিএসএফ)।

আরও পড়ুন : পারমাণবিক ঝুঁকির মুখোমুখি বিশ্ব

বৃহস্পতিবার (৬ অক্টোবর) বিকেলে ওই যুবককে নাগর নদীর পাড় হতে উদ্ধার করে রাণীশংকৈল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে ভর্তি করা হয়েছে।

নির্যাতনের শিকার রুহুল আমিন (২২) রানীশংকৈল উপজেলার ধর্মগড় ইউনিয়নের মারাধার গ্রামের আব্দুর রহিমের ছেলে।

স্থানীয়রা জানায়, গত বৃহস্পতিবার (৬ অক্টোবর) দুপুরে রুহুল আমিনসহ কয়েক রাখাল ধর্মগড় সীমান্তের ৩৭২/৩ নম্বর সীমান্ত পিলার এলাকায় ঘাস কাটতে যায়।

আরও পড়ুন : আবারও বাড়ল মুরগির দাম

ওইসময় ভারতের শ্রীপুর ক্যাম্পের বিএসএফ ক্যাম্পের টহলরত সদস্যরা রুহুল আমিনকে বাংলাদেশ এলাকা হতে টেনে হেচড়ে ভারতের অভ্যন্তরে নিয়ে যায়। সেখানে বিএসএফ সদস্যরা তাকে বেধড়ক মারপিট করে।

অবস্থা বেগতিক হলে রুহুল আমিনকে সীমান্তের এপাড়ে ফেলে রেখে যায়। পরে নদীর ধার থেকে তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়।

আরও পড়ুন : বিএনপি হচ্ছে সাম্প্রদায়িক অপশক্তি

এ ব্যাপারে ৫০ বিজিবি ব্যাটালিয়নের ধর্মগড় ক্যাম্পের কোম্পানি কমান্ডার সুবেদার জমসেদ উদ্দীন ভূঁইয়া জানান, বিএসএফ এক বাংলাদেশী যুবককে ধরে নিয়ে যাওয়ায় বিজিবির পক্ষ থেকে তাৎক্ষনিকভাবে প্রতিবাদ জানানো হয়েছে।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা