সারাদেশ

সড়ক দুর্ঘটনায় নিহতদের পরিচয় শনাক্ত

খায়রুল খন্দকার, টাঙ্গাইল: ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু পূর্ব টোল প্লাজার অদূরে এবং বঙ্গবন্ধু সেতু পূর্ব রেলস্টেশ‌নের পশ্চিম পাশে বাস-মাইক্রোবাস সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ ৬ জন নিহতের পরিচয় শনাক্ত।

বুধবার (৬ অক্টোবর) দুপুর সা‌ড়ে ১২টার‌ দি‌কে বঙ্গবন্ধু সেতু পূর্ব রেলস্টেশ‌নের পশ্চিম পাশে এ দুর্ঘটনাটি ঘটে। দুর্ঘটনার পর তাক্ষনিক নিহতদের পরিচয় শনাক্ত করা না গেলেও এখন শনাক্ত হয়েছে।

দূর্ঘটনা যারা নিহত হয়েছেন তারা হলেন মাইক্রোবাস চালক কুমিল্লা জেলার চান্দিনা উপজেলার কুটুম্বপুর গ্রামে মৃত ফজলুল হকের ছেলে দুলাল হোসেন (৫২), সহকারি একই এলাকার জগল চন্দ্র শীলের ছেলে সুশীল চন্দ্র শীল (৪৫), বাসের যাত্রী বগুড়া সদর উপজেলার জলেশ্বরীতলা জজকোর্ট এলাকার হেলাল উদ্দিনের স্ত্রী মালিকা বানু রুবি (৬৫) ও ছেলে রিফাত আল হাসান (৪০)। বাস যাত্রী বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন যশোর অঞ্চলের যুগ্ম-পরিচালক পাবনা জেলার বেড়া উপজেলার জোড়দহ এলাকার ইমতাজ আলী প্রামানিকের ছেলে মোঃ জহিরুল ইসলাম (৫৫) ও নাটোর জেলার বড়াইগ্রাম উপজেলার আগ্রান গ্রামের আব্বাস আলীর ছেলে তাহসিন (৬)।

এ ঘটনায় আহত হয়েছে কমপক্ষে ৪০ জন বাস যাত্রী। গুরুত্বর আহত না হওয়ায় তাদের নাম পরিচয় পাওয়া যায়নি।

বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ শফিকুল ইসলাম জানান, রাজশাহী থেকে ঢাকাগামী একতা পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে আইল্যান্ডের উপর দিয়ে গিয়ে ঢাকা থেকে ছেড়ে আসা উত্তরবঙ্গগামী একটি মাইক্রোবাসকে সজোরে ধাক্কা দেয়। এ সময় ঘটনাস্থলে বাস যাত্রী এক নারী, দুই শিশু এবং মাইক্রোবাসের তিন যাত্রী মারা যায়। তিনি আরো জানান, হতাহতদের পরিচয় শনাক্ত করা হচ্ছে। মহাসড়ক থেকে দুর্ঘটনাকবলিত যানবাহনগুলো সরিয়ে নেয়া হয়েছে, যান চলাচল স্বাভাবিক রয়েছে। লাশ গুলো আইনি প্রক্রিয়া শেষ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

কয়েক বাসযাত্রীদের সাথে কথা হয় তারা জানায়, চাঁপাই থেকে ঢাকা যাওয়ার উদ্দেশ্যে একতা পরিবহন নামে একটি বাসে সকাল সাড়ে সাতটায় উঠছিলো‌‌ বাসটি বঙ্গবন্ধু সেতুর উপরে পৌঁছালে আমি ঘুমিয়ে পড়ি। পরে সেতুর পূর্ব পাড় এলাকায় বাসটি দুর্ঘটনার কবলে পড়ে। মুহুর্তের মধ্যে সব কিছু উলট পালট হয়ে যায়। মুহূর্তের মধ্যে বাস থেকে অনেক কষ্টে বের হয়ে আসি। তখনও কেউ আসেনি আমাদের উদ্ধার করতে। পরে পুলিশ, ফায়ার সার্ভিস ও সেতুর লোকজন বাস থেকে বাকি লোকজনকে উদ্ধার করে।

বঙ্গবন্ধু সেতু কর্তৃপ‌ক্ষের সহকা‌রী সি‌কিউ‌রি‌টি অ্যান্ড সেফ‌টি ম‌্যা‌নেজার মো. র‌ফিকুল ইসলাম ব‌লেন, উত্তরবঙ্গ থে‌কে ছে‌ড়ে আসা একতা প‌রিবহ‌নের এক‌টি বাস বঙ্গবন্ধু সেতু পার হওয়ার পরই ব্রেক ফেল ক‌রে। এতে বাস‌টি নিয়ন্ত্রণ হা‌রি‌য়ে ঢাকাগামী লেন থে‌কে উত্তরবঙ্গগামী লে‌নে উল্টে গি‌য়ে এক‌টি মাইক্রোবা‌সের ওপর উঠে প‌ড়ে। এতে ঘটনাস্থ‌লেই তিন জনের মৃত্যু হয়।

টাঙ্গাইল জেলা পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার জানান, উত্তরবঙ্গ থেকে ছেড়ে আসা একতা পরিবহনের একটি বাস বঙ্গবন্ধু সেতু পার হওয়ার পর ব্রেক ফেল করে। এ সময় বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে ঢাকাগামী লেন থেকে আইল্যান্ড ভেঙ্গে উত্তরবঙ্গগামী লেনে গিয়ে মাইক্রোবাসটির সাথে সংঘর্ষ হয়। এতে বাস ও মাইক্রোবাসের সামনের অংশ দুমরে মুচরে যায়। ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়। আহতদের উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নেওয়ার পথে গাড়িতে দুইজনের মৃত্যু হয় ও হাসপাতালে নেওয়ার পর আরও একজনের মৃত্যু হয়। এঘটনায় অন্তত ১৫ জন আহত হয়েছে।

জেলা প্রশাসক ড. আতাউল গণি বলেন, নিহত প্রতিটা পরিবারকে দাফন করার জন ২০ হাজার করে টাকা দিয়ে সহায়তা করা হবে।এ ঘটনায় অতিরিক্ত জেলা প্রশাসক, বিআরটিএ, ট্রাফিক পুলিশ, বিবিএ ও পুলিশের সমন্নয়ে তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

জলবায়ু পরিবর্তন ট্রাস্টের নতুন ব্যবস্থাপনা পরিচালক টিপু 

বাংলাদেশ জলবায়ু পরিবর্তন ট্রাষ্ট-এর ব্যাবস্থাপনা পরিচালক পদে বিএনপি কেন্দ্রীয...

ইসলামী ব্যাংকের গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর শ্যামলী শাখায় এক গ্রাহক সমাবেশ ২৩ জুলাই ২০২৬...

৬০ দেশের উপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক, তালিকায় বাংলাদেশ 

বাংলাদেশসহ বিশ্বের ৬০টি দেশের পণ্যের ওপর নতুন শুল্ক আরোপ করেছে যুক্তরাষ্ট্র।...

গণতন্ত্র শক্তিশালীকরণে কাজ করছে সরকার: ফখরুল

বাংলাদেশকে একটি গণতান্ত্রিক, অন্তর্ভুক্তিমূলক ও শোষণমুক্ত রাষ্ট্র হিসেবে গড়ে...

কিশোরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৬ 

কিশোরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় এক স্কুলশিক্ষার্থী ও এক মাইক্রোবাসচালক নিহত হয়ে...

মো. সাহাবুদ্দিনের গুলশানের বাড়িতে চলছে রঙ ও পরিচ্ছন্নতার কাজ

রাজধানীর গুলশানে রাষ্ট্রপতির পদ থেকে মো. সাহাবুদ্দ...

মিরপুরে গোলাগুলিতে যুবদল কর্মী নিহত, আহত ২

রাজধানীর মিরপুর ১৩ নম্বরে গোলাগুলির ঘটনায় ইউসুফ আলী (৪৫) নামে যুবদলের এক কর্ম...

নোয়াখালীতে মায়ের অভিযোগে ছেলে গ্রেপ্তার

নোয়াখালীর সুবর্ণচরে নিষিদ্ধ আওয়ামী লীগের কার্যক্রম পরিচালনা, মাদকদ্রব্য বেচাক...

পেঁয়াজের দাম ঊর্ধ্বমুখী

টানা বৃষ্টির প্রভাবে দেশের বিভিন্ন অঞ্চলে নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজার...

ঢাকায় গত ২৪ ঘণ্টায় ৪৪২ জন গ্রেপ্তার

রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের অভিযানে গত ২৪ ঘণ্টায় ২৯টি মামলা দায়ের এবং...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা