নোয়াখালীতে পুকুরে মিলল তরুণীর মরদেহ
সারাদেশ

নোয়াখালীতে পুকুরে মিলল তরুণীর মরদেহ

নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালীর সদর উপজেলায় পুকুর থেকে এক তরুণীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

আরও পড়ুন : শিশু দিবাযত্ন কেন্দ্রে গুলি, নিহত ৩১

নিহত তৃষা সাহা (২৬) নোয়াখালী পৌরসভার ২নম্বর ওয়ার্ডের উত্তর মাষ্টার পাড়া এলাকার কমল সাহার মেয়ে।

বৃহস্পতিবার (৬ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১০টার দিকে নোয়াখালী পৌরসভার ২নম্বর ওয়ার্ডের উত্তর মাষ্টার পাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

আরও পড়ুন : বাস-মাইক্রোবাস সংঘর্ষে নিহত ৬

স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে দুপুরের দিকে লাশটি উদ্ধার করা হয়। পরে ময়না তদন্তের জন্য ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের‌ মর্গে পাঠায় পুলিশ।

নিহতের পিতা কমল সাহা জানা, তৃষা দীর্ঘ দিন থেকে অসুস্থ। সে মানসিক সমস্যায় ভুগছিলেন। তাকে পারিবারিক ভাবে বিয়ে দেওয়া হয়। কিছু দিন আগে তার স্বামী প্রবাস থেকে দেশে আসে। কিন্তু সে অসুস্থ থাকায় তার স্বামী তাকে নিতে চাইলেও আমরা তাকে দেইনি।

বৃহস্পতিবার সকালের দিকে সে বাসা থেকে বের হয়। একপর্যায়ে পরিবারের সদস্যদের অগোচরে বাসার পাশে একটি পুকুরে পড়ে মারা যায়। পরে পুকুরে তার লাশ ভাসতে দেখে মরদেহ উদ্ধার করা হয়।

আরও পড়ুন : বন্দুক হামলায় মেয়রসহ নিহত ১৮

সুধারাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.আনোয়ারুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, ওই তরুণী মানসিক রোগী ছিলেন।

মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের‌ মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

চাঁদাবাজির অভিযোগে মুন্সীগঞ্জ যুবদল নেতা গ্রেপ্তার, পরে বহিস্কার

মুন্সীগঞ্জ সদরে দৈনিক মানবজমিনের এক সাংবাদিকের বাব...

‘যিনি ৪০ বছরের সংসার ভাঙছেন, স্রষ্টা তাকে দেখে নেবেন’, গোবিন্দের স্ত্রী

দীর্ঘ ৪০ বছরের দাম্পত্য জীবন। কৈশোরের প্রেম, মাত্র ১৫ বছর বয়সে আং...

বিয়েতে এখনই রাজি নন কৌশানি, জানালেন কারণ

দীর্ঘদিন ধরে অভিনেতা বনি সেনগুপ্তের সঙ্গে সম্পর্কে রয়েছেন টলিউড অভিনেত্রী কৌশ...

পদত্যাগ করে যা বললেন ভারতের নারী বিশ্বকাপ জয়ী অধিনায়ক

গত বছর ওয়ানডে বিশ্বকাপে প্রথমবার ভারতকে শিরোপা জেত...

ফুলবাড়ীর কয়লার দিকে দৃষ্টি সরকারের

দেশের উত্তরাঞ্চলের কয়লা তথা ফুলবাড়ির কয়লা উত্তোলন...

ভোট চুরি করে ভারত দখল করা হয়েছে : রাহুল গান্ধী

ভারতের গণতন্ত্র ও নির্বাচনী প্রক্রিয়াকে ধ্বংস করার দায়ে প্রধানমন্ত্রী নরেন্দ...

গৃহযুদ্ধের ঝুঁকিতে ইসরায়েল

বছরের পর বছর ধরে গাজা, লেবানন ও মধ্যপ্রাচ্যের অন্যান্য অঞ্চলে রক্তক্ষয়ী সংঘাত...

বিশ্বের সেরা শহর নিউইয়র্ক

লন্ডন, প্যারিস, সিয়াটল ও সান ফ্রান্সিসকোর মতো বিশ্বখ্যাত ও প্রভাবশালী মেট্রো...

হাম ও উপসর্গে আরও ৬ জনের মৃত্যু

গত ২৪ ঘণ্টায় সারা দেশে হাম ও উপসর্গে ছয়জনের মৃত্যু...

গাজায় ধ্বংসস্তূপের মাঝে বেঁচে থাকার সংগ্রাম

ইসরায়েলি চেকপয়েন্টে স্বামী নিখোঁজ হওয়ার পর থেকেই চরম অনিশ্চয়তা, অভাব আর একাক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা