সংগৃহীত
সারাদেশ

কুমিল্লায় ৩ বাসে আগুন 

জেলা প্রতিনিধি: কুমিল্লা জেলার কোটবাড়ি এলাকায় দাঁড়িয়ে থাকা ৩ টি বাসে দুর্বৃত্তরা আগুন দিয়েছে।

আরও পড়ুন: শিয়ালের কামড়ে আহত ৫

বুধবার (২৯ নভেম্বর) দিবাগত রাত ৩টা দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কোটবাড়ি আইরিশ হিল রেস্টুরেন্টের পাশে এই ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে খবর পেয়ে এসে আগুন নিয়ন্ত্রণে আনে।

কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেন ভূইয়া এই বিষয়টি নিশ্চিত করেন।

আরও পড়ুন: স্বামী হত্যায় গৃহবধূর যাবজ্জীবন

ওসি বলেন, গতকাল রাতে কুমিল্লা-ঢাকা রুটে চলাচলকারী তিশা পরিবহনের ৩ টি বাস আইরিশ হিল রেস্টুরেন্টের পাশে দাঁড় করানো ছিলো। রাত ৩টার দিকে কয়েকজন দুর্বৃত্তরা মোটরসাইকেলে এসে বাসে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে পালিয়ে যায়। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনে। দুর্বৃত্তদের চিহ্নিত করার চেষ্টা চলছে।

সান নিউজ/এএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নারীর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, গ্রেপ্তার ৩

মুন্সীগঞ্জে এক নারীর অজ্ঞাতে আপত্তিকর ভিডিও ধারণ ক...

রাষ্ট্রকাঠামো সংস্কার না হলে নতুন শাসকও শেখ হাসিনা হয়ে উঠবেন: নাহিদ

রাষ্ট্রকাঠামোর মৌলিক সংস্কার না হলে ক্ষমতায় যিনিই...

চাইলেই রাখতে পারতেন টাকা, সততার পথ বেছে নিলেন অটোচালক

অটোরিকশায় যাত্রীর ফেলে যাওয়া টাকাসহ ব্যাগ পেয়ে তা...

মেহজাবীনের সঙ্গে তুলনা প্রসঙ্গে যা বললেন তটিনী

ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিম সাইয়ারা তটিনী অল্প সময়ের ক্যারিয়ারেই দর্শক...

মুন্সীগঞ্জে পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা