সারাদেশ

ছেলের হাতে বাবা খুন

নিজস্ব প্রতিবেদক: জয়পুরহাটের কালাইয়ে ছেলের হাতের কুড়ালের আঘাতে বাবা আব্দুল আলিমের (৪৩) মৃত্যু হয়েছে।

আরও পড়ুন : হত্যা মামলায় ৫ জনের যাবজ্জীবন

বুধবার (২২ নভেম্বর) সকাল সাড়ে ৯ টার দিকে চিকিৎসাধীন অবস্থায় বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে তিনি মারা যান।

পুলিশ সূত্রে জানা গেছে, আবদুল আলিম এলাকায় আরেক মেয়েকে বিবাহ করেন। তার প্রথম নিহত স্ত্রীর ছেলে রেজভী আহম্মেদ। বাবার নিকট থেকে জমির ভাগ নিতে প্রায়ই বাড়িতে আসতেন। এরই জের ধরে রেজভী সোমবার সন্ধ্যায় তার স্ত্রীকে সঙ্গে নিয়ে আনিপুকুর আবদুল আলিমের বাড়িতে আসেন। রাত দেড়টার দিকে রেজভী ও তার স্ত্রী মিলে ঘরের মধ্যে কুড়াল দিয়ে প্রথমে বাবাকে আঘাত করেন। স্ত্রী তাছলিমা বেগম তার স্বামীকে বাঁচাতে এলে তাকেও কুড়াল দিয়ে আঘাত করেন রেজভী। ঘটনার পর রেজভী ঘটনাস্থল থেকে তার স্ত্রীকে নিয়ে পালিয়ে যান। প্রতিবেশীরা আহতদেরকে উদ্ধার করে কালাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। তাদের অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসকরা তাদের দুজনকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আব্দুল আলিম আজ বুধবার সকালে মারা যান। নিহতের স্ত্রী তাছলিমা বেগম গুরুতর আহত অবস্থায় উক্ত হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

আরও পড়ুন : উত্তরবঙ্গের সাথে রেল যোগাযোগ চালু

কালাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওয়াসিম আল বারী বলেন, এ ঘটনায় এখন পর্যন্ত কেউ কোনো অভিযোগ করেনি। অভিযোগ পেলে তদন্তসাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সান নিউজ/এসকে/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা