ছবি-সংগৃহীত
সারাদেশ

উত্তরবঙ্গের সাথে রেল যোগাযোগ চালু

জেলা প্রতিনিধি: দিনাজপুর থেকে ছেড়ে আসা ঢাকা অভিমুখী ট্রেনের বগি লাইনচ্যুত ঘটনায় সাড়ে ৫ ঘণ্টা পর সারাদেশের সঙ্গে উত্তরাঞ্চলের ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে। ডিভিশনাল পশ্চিম অঞ্চলের ম্যানেজার নূর মোহাম্মদ (পাকশী) এ তথ্য জানিয়ে বলেন, এ ঘটনায় চার সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে সাত দিনের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।

আরও পড়ুন: শশুর হত্যায় জামাই-শাশুড়ির যাবজ্জীবন

এর আগে বুধবার (২২ নভেম্বর) বেলা সাড়ে ১২টার দিকে উপজেলার আব্দুলপুর জংশনের সিগন্যালে মালবাহী ট্রেনের দুটি বগি লাইনচ্যুত হয়। এতে কেউ হতাহত হয়নি।

রেলওয়ে পশ্চিমাঞ্চলের জিএম অসিম কুমার তালুকদার জানান, দুপুর ১২টা ৩০ মিনিটে দিনাজপুর থেকে ছেড়ে ঢাকাগামী চালবাহী একটি মালট্রেন আব্দুলপুর স্টেশনের সিগন্যাল পয়েন্টে পৌঁছালে হঠাৎ করেই তিনটি বগি লাইনচ্যুত হয়ে যাওয়ায় এই লাইনের সব ধরনের ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়।

আরও পড়ুন: ট্রাকের ধাক্কায় অটোচালক নিহত

তিনি আরও বলেন, এই দুর্ঘটনার কারণে নাটোর স্টেশনে আটকা পড়ে আছে চিলাহাটী থেকে খুলনা অভিমুখী রকেট মেইল ও রাজশাহী অভিমুখী বরেন্দ্র এক্সপ্রেস ট্রেন। ঈশ্বরদী থেকে রিলিফ ট্রেন কল করা হয়েছে বলেও জানান তিনি।

সান নিউজ/টিও

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নারীর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, গ্রেপ্তার ৩

মুন্সীগঞ্জে এক নারীর অজ্ঞাতে আপত্তিকর ভিডিও ধারণ ক...

রাষ্ট্রকাঠামো সংস্কার না হলে নতুন শাসকও শেখ হাসিনা হয়ে উঠবেন: নাহিদ

রাষ্ট্রকাঠামোর মৌলিক সংস্কার না হলে ক্ষমতায় যিনিই...

চাইলেই রাখতে পারতেন টাকা, সততার পথ বেছে নিলেন অটোচালক

অটোরিকশায় যাত্রীর ফেলে যাওয়া টাকাসহ ব্যাগ পেয়ে তা...

মেহজাবীনের সঙ্গে তুলনা প্রসঙ্গে যা বললেন তটিনী

ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিম সাইয়ারা তটিনী অল্প সময়ের ক্যারিয়ারেই দর্শক...

‘বিয়ে কবে?’ প্রশ্নে বিরক্ত সাফা কবির, জানালেন কেমন জীবনসঙ্গী চান

তাসনিয়া ফারিণ, সাবিলা নূর ও মেহজাবীন চৌধুরী—সমসাময়িক সময়ের জনপ্রিয় এই ত...

নরসিংদীর বড় বাজারে প্রকাশ্যে বাজির রমরমা বেচাকেনা

সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে নরসিংদীর ঐতিহ্যবাহী বড় বাজারে প্রকাশ্যে চড়া দামে...

দানা বাঁধছে ঘূর্ণিঝড় ‘অর্ণব’, সমুদ্রবন্দরে ২ নম্বর সতর্ক সংকেত

বঙ্গোপসাগর এলাকায় সৃষ্ট লঘুচাপটি ঘনীভূত হয়ে ইতোমধ্...

ফিটনেসবিহীন বাস বন্ধ ও নিরাপদ সড়কের দাবিতে ছাত্রদলের স্মারকলিপি

মানিকগঞ্জের সাটুরিয়ায় ফিটনেসবিহীন যানবাহন চলাচল বন...

সবজি আনতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নারীর মৃত্যু, মেয়ে আহত

নোয়াখালীর সেনবাগে বাড়ির পাশের খেত থেকে সবজি আনতে গ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা