সংগৃহীত ছবি
সারাদেশ

উত্তরবঙ্গের সাথে রেল যোগাযোগ বন্ধ

জেলা প্রতিনিধি: দিনাজপুর থেকে ছেড়ে আসা ঢাকা অভিমুখী মালবাহী ট্রেনের তিনটি বগি লাইনচ্যুত হয়ে উত্তরবঙ্গের সাথে ঢাকা ও খুলনার রেল যোগাযোগ বন্ধ হয়ে গেছে।

আরও পড়ুন : ৭ দিনব্যাপী হা-ডু-ডু খেলার আয়োজন

বুধবার (২২ নভেম্বর) বেলা সাড়ে ১২টার দিকে নাটোরের লালপুর উপজেলার আব্দুলপুর রেলওয়ে জংশনে এ লাইনচ্যুতের ঘটনা ঘটে।

রেলওয়ে পশ্চিমাঞ্চলের জিএম অসিম কুমার তালুকদার জানান, দুপুর ১২টা ৩০ মিনিটে দিনাজপুর থেকে ছেড়ে ঢাকাগামী চালবাহী একটি মালট্রেন আব্দুলপুর স্টেশনের সিগন্যাল পয়েন্টে পৌঁছালে হঠাৎ করেই তিনটি বগি লাইনচ্যুত হয়ে যাওয়ায় এই লাইনের সব ধরনের ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়।

আরও পড়ুন : পুলিশ হত্যায় গ্রেফতার ৪

তিনি আরও বলেন, এই দুর্ঘটনার কারণে নাটোর স্টেশনে আটকা পড়ে আছে চিলাহাটী থেকে খুলনা অভিমুখী রকেট মেইল ও রাজশাহী অভিমুখী বরেন্দ্র এক্সপ্রেস ট্রেন। ঈশ্বরদী থেকে রিলিফ ট্রেন কল করা হয়েছে বলেও জানান তিনি।

সান নিউজ/এসকে/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

মুন্সীগঞ্জে পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিক...

মুন্সীগঞ্জে ৯০০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার

মুন্সীগঞ্জের মোল্লাকান্দি ইউনিয়নের আমঘাটা গ্রাম থে...

ক্ষমতা ধরে রাখার অগ্নিপরীক্ষায় নেতানিয়াহু, চোখ নেসেটের ১২০ আসনে

দীর্ঘ রাজনৈতিক জীবনে চরম চ্যালেঞ্জের মুখে পড়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেন...

নৈশক্লাবে হামলা, জেল এড়ালেন ক্রিস ব্রাউন

লন্ডনের একটি নৈশক্লাবে সংগীত প্রযোজকের মাথায় মদের বোতল দিয়ে আঘাত করার ঘটনায় ক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা