সংগৃহীত
সারাদেশ

ফেনসিডিলসহ আটক ২

নীলফামারী প্রতিনিধি: নীলফামারীর সৈয়দপুরে ১৯৭ বোতল ফেনসিডিলসহ ২ মাদক কারবারিকে আটক করেছে পুলিশ।

আরও পড়ুন: বাগেরহাটে ৩ পেশাদার চোর আটক

মঙ্গলবার (২২নভেম্বর) রাত ১০ টার দিকে সৈয়দপুর বাইপাস সড়কের সেফটি ট্যাংক এলাকা থেকে তাদের আটক করা হয়েছে। এই সময় মাদক পরিবহন ব্যবহৃত একটি মাইক্রোবাস জব্দ করা হয়েছে।

আটককৃত ব্যক্তিরা হলেন- জলঢাকা উপজেলার রিপন ইসলামের স্ত্রী মুক্তাপাখী ও সৈয়দপুর উপজেলার হাতীখানা বানিয়াপাড়ার মোহাম্মদ আলীর ছেলে মুকুল ইসলাম।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, লালমনিহাটের হাতীবান্ধা থেকে একটি মাইক্রোবাস নীলফামারী হয়ে সৈয়দপুর বাইপাস সড়কের সেফটি ট্যাংক এলাকায় বহনকারী মাদক ডেলিভারী দেওয়ার জন্য অন্ধকারে অপেক্ষা করছিল। এই সময় টহল পুলিশের সন্দেহ হলে জিজ্ঞাসাবাদের জন্য মাইক্রোবাসটির কাছে গেলে ড্রাইভার পালিয়ে যেতে চেষ্টা করলে তারা থানায় জানায়।

আরও পড়ুন: সড়ক দুর্ঘটনায় যুবক নিহত

পরে অতিরিক্ত পুলিশ সুপার কল্লোল কুমার দত্ত ও ভারপ্রাপ্ত সৈয়দপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম ঘটনাস্থলে উপস্থিত হয়ে মাইক্রোবাস থেকে ১৯৭ বোতল ফেনসিডিল উদ্ধার করে। এ সময় দুজনকে আটক করা হয়েছে।

সৈয়দপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম জানান, মাদক বহনের কাজে ব্যবহৃত মাইক্রোবাসটি জব্দ করে থানায় নিয়ে আসা হয়েছে। আটককৃতদের বিরুদ্ধে চলমান মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

সান নিউজ/এএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মুন্সীগঞ্জে পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিক...

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

মুন্সীগঞ্জে ৯০০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার

মুন্সীগঞ্জের মোল্লাকান্দি ইউনিয়নের আমঘাটা গ্রাম থে...

রাশমিকাকে নিয়ে ‘রেড ফ্ল্যাগ’ বিতর্কে বিজয়ের ব্যঙ্গাত্মক ভিডিও

কফি উইথ করণ’ অনুষ্ঠানে রাশমিকা মান্দানার সঙ্গে আচরণ নিয়ে সামাজিক যোগাযো...

ক্ষমতা ধরে রাখার অগ্নিপরীক্ষায় নেতানিয়াহু, চোখ নেসেটের ১২০ আসনে

দীর্ঘ রাজনৈতিক জীবনে চরম চ্যালেঞ্জের মুখে পড়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেন...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা