সংগৃহীত
সারাদেশ

ট্রাক্টরের চাপায় নিহত ১

জেলা প্রতিনিধি: নীলফামারী জেলার সৈয়দপুরে ধানবোঝাই ট্রাক্টরের চাপায় জ্যোতি রায় (৪৫) নামের এক আওয়ামী লীগ নেতা নিহত হয়েছেন।

আরও পড়ুন: ট্রাকের ধাক্কায় যুবকের মৃত্যু

মঙ্গলবার (২১ নভেম্বর) রাতে সৈয়দপুরের সাইল্যার মোড় পীরপাড়া সড়কের গাড়ারডাঙ্গা এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহত জ্যোতি দিনাজপুরের পার্বতীপুর উপজেলার বেলাইচন্ডী ইউনিয়নের বাসিন্দা। তিনি একই ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি ছিলেন।

প্রত্যক্ষদর্শীদের বরাতে পুলিশ জানান, মোটরসাইকেল আরোহী জ্যোতি সাইল্যার মোড় পীরপাড়া সড়ক দিয়ে পূর্বদিকে যাচ্ছিলেন। এই সময় উল্টো দিক থেকে আসা ধান বোঝাই ট্রাক্টর মোটরসাইকেলকে চাপা দিয়ে চলে যায়। ফলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

আরও পড়ুন:আশুলিয়ায় বাসে আগুন

সৈয়দপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম বলেন, আইনি প্রক্রিয়া শেষে নিহতদের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

সান নিউজ/এএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মুন্সীগঞ্জে পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিক...

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

মুন্সীগঞ্জে ৯০০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার

মুন্সীগঞ্জের মোল্লাকান্দি ইউনিয়নের আমঘাটা গ্রাম থে...

ক্ষমতা ধরে রাখার অগ্নিপরীক্ষায় নেতানিয়াহু, চোখ নেসেটের ১২০ আসনে

দীর্ঘ রাজনৈতিক জীবনে চরম চ্যালেঞ্জের মুখে পড়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেন...

রাশমিকাকে নিয়ে ‘রেড ফ্ল্যাগ’ বিতর্কে বিজয়ের ব্যঙ্গাত্মক ভিডিও

কফি উইথ করণ’ অনুষ্ঠানে রাশমিকা মান্দানার সঙ্গে আচরণ নিয়ে সামাজিক যোগাযো...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা