সংগৃহীত ছবি
সারাদেশ

ধর্ষণ মামলায় ২ জনের যাবজ্জীবন

নিজস্ব প্রতিবেদক: হবিগঞ্জের চুনারুঘাটে মা-মেয়েকে সংঘবদ্ধভাবে ধর্ষণ মামলায় ২ যুবকের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সাথে তাদেরকে ১ লাখ টাকা করে জরিমানা করা হয়েছে।

আরও পড়ুন : ট্রাকের ধাক্কায় যুবকের মৃত্যু

মঙ্গলবার (২১ নভেম্বর) দুপুরে এই আদেশ দেন নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২ এর বিচারক মো. জাহিদুল হক।

দণ্ডপ্রাপ্তরা হলেন- চুনারুঘাট উপজেলার রানীগাঁও ইউনিয়নের জীবধরছড়া গ্রামের শফিক মিয়ার ছেলে শাকিল আহমেদ (২২) এবং একই গ্রামের হুসেন আলীর ছেলে সালাহ উদ্দিন (২৪)। রায় ঘোষণাকালে আসামিরা পলাতক ছিলেন।

আরও পড়ুন : রাজশাহীতে ট্রাকে আগুন

এই বিষয়টি নিশ্চিত করে রাষ্ট্রপক্ষের আইনজীবী অ্যাডভোকেট আবুল মনসুর চৌধুরী বলেন, গণধর্ষণের মামলায় ২ জনকে যাবজ্জীবন কারাদণ্ড এবং বিচারক প্রত্যেককে ১ লাখ টাকা জরিমানা করেছেন। রায়ে আমরা সন্তুষ্ট। এই রায় অপরাধীদের জন্য একটি দৃষ্টান্ত হয়ে থাকবে।

জানা গেছে, ২০২০ সালের ২ অক্টোবর আসামিরা রাত ৮ টার দিকে ওই উপজেলার রানীগাঁও ইউনিয়নের গরমছড়ি গ্রামের বাসিন্দা মা ও মেয়েকে সংঘবদ্ধভাবে ধর্ষণ করে পালিয়ে যায়। ঘটনার পর ভুক্তভোগী বাদী হয়ে ৩ জনের বিরুদ্ধে একটি মামলা করেন। পুলিশ তদন্ত শেষে ২০২২ সালের ২০ জুন আদালতে ৩ জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল করে। রাষ্ট্রপক্ষে ১০ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষে আসামিদের অনুপস্থিতিতে মঙ্গলবার আদালত এ রায় ঘোষণা করেন।

সান নিউজ/এসকে/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা