সংগৃহীত ছবি
সারাদেশ

যুবককে কুপিয়ে হত্যা

জেলা প্রতিনিধি: সিলেটে অভ্যন্তরীণ কোন্দলের জেরে ছাত্রলীগের এক কর্মীকে কুপিয়ে হত্যা করেছে অপর গ্রুপের কর্মীরা।

আরও পড়ুন : নাশকতার পরিকল্পনাকালে গ্রেফতার ৯

সোমবার (২০ নভেম্বর) রাত ১২টার দিকে নগরীর টিভি গেট এলাকায় এই ঘটনা ঘটে।

নিহত আরিফ (১৯) ওই এলাকার ফটিক মিয়ার ছেলে।

আরও পড়ুন : ব্যাংকের টাকা আত্মসাতের অভিযোগ

জানা গেছে, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ও সিলেট সিটি কর্পোরেশনের ৩৬ নং ওয়ার্ড কাউন্সিলর হিরণ মাহমুদ নিপু ও জেলা ছাত্রলীগের বর্তমান সভাপতি নাজমুল ইসলামের কর্মীদের মধ্যে কয়েকদিন ধরে বিরোধ চলছিল। এর জেরে রাত ১২টার দিকে এলোপাতাড়ি কুপিয়ে আরিফকে আহত করে অপর গ্রুপের কর্মীরা। স্থানীয়দের সহযোগিতায় তাকে উদ্ধার করে সিলেট এম এ জি ওসমানী হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। আরিফ ছাত্রলীগের নাজমুল গ্রুপের কর্মী ছিলেন।

সিলেট কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী মাহমুদ বলেন, নগরের বালুচর এলাকায় সংঘর্ষের ঘটনায় আহত ১ জন রাত দেড়টার দিকে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

আরও পড়ুন : মনোনয়ন ফরম কিনলেন মাশরাফি

তিনি আরও বলেন, ঘটনাটি শাহপরান থানাধীন এলাকায় আমরা তাদের বিষয়টি জানিয়েছি। তারা ঘটনার পরিপ্রেক্ষিতে পরবর্তী পদক্ষেপ নেবে।

সান নিউজ/এসকে/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা