সারাদেশ

হরতালের দ্বিতীয় দিনেও মাঠে আ’লীগ

নোয়াখালী প্রতিনিধি: বিএনপি ও সমমনা দলগুলোর ডাকা ৪৮ ঘণ্টার হরতালের দ্বিতীয় দিনেও হরতাল বিরোধী মিছিল ও শান্তি সমাবেশ করেছে নোয়াখালী আওয়ামী লীগ।

আরও পড়ুন : দাঁড়িয়ে থাকা ৩ বাসে আগুন

হরতালে জেলা থেকে দূরপাল্লার কোন বাস ছেড়ে যায়নি। তবে জেলার অভ্যন্তরে গণপরিবহন চলাচল, দোকানপাট, অফিস-আদালতে কর্মজীবন ছিল স্বাভাবিক।

সোমবার (২০ নভেম্বর) সকালে জেলা শহরে অবস্থান নিয়ে হরতাল বিরোধী মিছিল ও শান্তি সমাবেশ করে দলটির নেতাকর্মীরা। এতে নেতৃত্ব দেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সহিদ উল্যাহ খান সোহেল এবং পৌর আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান আবদুল ওয়াদুদ পিন্টু।

আরও পড়ুন : হত্যা মামলায় ৬ জনের যাবজ্জীবন

এসময় সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবদুস জাহের, সাধারণ সম্পাদক আতাউর রহমান নাছের, আওয়ামী লীগ নেতা ফুয়াদ হোসেন, জেলা যুবলীগের যুগ্ম আহবায়ক নাজমুল আলম মঞ্জু সহ দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নারীর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, গ্রেপ্তার ৩

মুন্সীগঞ্জে এক নারীর অজ্ঞাতে আপত্তিকর ভিডিও ধারণ ক...

রাষ্ট্রকাঠামো সংস্কার না হলে নতুন শাসকও শেখ হাসিনা হয়ে উঠবেন: নাহিদ

রাষ্ট্রকাঠামোর মৌলিক সংস্কার না হলে ক্ষমতায় যিনিই...

চাইলেই রাখতে পারতেন টাকা, সততার পথ বেছে নিলেন অটোচালক

অটোরিকশায় যাত্রীর ফেলে যাওয়া টাকাসহ ব্যাগ পেয়ে তা...

মেহজাবীনের সঙ্গে তুলনা প্রসঙ্গে যা বললেন তটিনী

ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিম সাইয়ারা তটিনী অল্প সময়ের ক্যারিয়ারেই দর্শক...

‘বিয়ে কবে?’ প্রশ্নে বিরক্ত সাফা কবির, জানালেন কেমন জীবনসঙ্গী চান

তাসনিয়া ফারিণ, সাবিলা নূর ও মেহজাবীন চৌধুরী—সমসাময়িক সময়ের জনপ্রিয় এই ত...

এনসিপির বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক হলেন ভোলার কাজী সালমান

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর কেন্দ্রীয় কমিটিত...

প্রথমবারের মতো ব্যালন ডি'অর জিতলেন হ্যারি কেইন

২০২৬ সালের ব্যালন ডি’অর জিতে নতুন ইতিহাস গড়েছেন ইংল্যান্ডের...

অংশগ্রহণকারীদের অনলাইনে আবেদন ১ নভেম্বর শুরু

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৫৪তম সমাবর্তনে অংশগ্রহণকারীদে...

লিবিয়া থেকে দেশে ফিরলেন ১৭৪ জন

লিবিয়া থেকে স্বেচ্ছায় দেশে ফিরেছেন ১৭৪ বাংলাদেশি নাগরিক। তাদের মধ...

চরফ্যাশনে দুপুরের মধ্যে  শিক্ষক-শিক্ষার্থীশূন্য স্কুল, ক্ষুব্ধ ইউএনও

দুপুর গড়িয়ে প্রায় পৌনে ১টা। সরকারি প্রাথমিক বিদ্যা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা