ছবি: সংগৃহীত
সারাদেশ

মাইক্রোবাস চাপায় পথচারীর মৃত্যু

নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীর সুবর্ণচরে মাইক্রোবাসের চাপায় নুরুল হক বাচ্চু (৫৯) নামের এক পথচারীর মৃত্যু হয়েছে।

আরও পড়ুন: চলন্ত ট্রাকে আগুন

সোমবার (২০ নভেম্বর) ভোর রাতের দিকে উপজেলার চরজুবলী ইউনিয়নের সোনাপুর-চেয়ারম্যানঘাট সড়কের ফাইভ স্টার ফিলিং স্টেশনের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত নুরুল হক বাচ্চু উপজেলার চরজুবলী ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের বানুর বাপেরগো বাড়ির মৃত আব্দুল লতিফের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, ভোর রাতের দিকে ফজরের নামাজ পড়তে মসজিদের উদ্দেশ্যে ঘর থেকে বের হন বাচ্চু। পথে উপজেলার চরজুবলী ইউনিয়নের সোনাপুর-চেয়ারম্যানঘাট সড়কের ফাইভ স্টার ফিলিং স্টেশনের সামনে আসলে তাকে একটি অজ্ঞাত মাইক্রোবাস চাপা দিয়ে চলে যায়।

আরও পড়ুন: এক বিভাগে বৃষ্টির আভাস

এতে তিনি গুরুত্বর আহত হয়ে রাস্তায় পড়ে থাকেন। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে চরজব্বর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক বাচ্চুকে মৃত ঘোষণা করে।

চরজব্বর থানার উপ-পরিদর্শক (এএসআই) আব্দুল ওয়ারেছ বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। ভোর রাতের দিকে অজ্ঞাত কোনো গাড়ি ওই পথচারীকে চাপা দিয়ে চলে যায়। পরে নিহতের পরিবার বিষয়টি পুলিশকে অবহিত করে।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা