সারাদেশ

উখিয়ায় গোলাগুলিতে নিহত ১

জেলা প্রতিনিধি : কক্সবাজারের উখিয়ায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সন্ত্রাসী ২ গ্রুপের মধ্যে গোলাগুলির ঘটনায় সৈয়দ আমিন নামে এক রোহিঙ্গা নিহত হয়েছেন।

আরও পড়ুন : বাসে পেট্রলবোমা, চালকসহ ৫ যাত্রী আহত

রোববার (১৯ নভেম্বর) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার রাজাপালং ইউনিয়নের ৩ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের ডি ও সি ব্লকে এ ঘটনা ঘটে। নিহত সৈয়দ আমিন ওই ক্যাম্পের বি ব্লকের বাসিন্দা ছিলেন।

উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামীম হোসেন জানান, রোববার রাতে উখিয়ার রাজাপালং ইউনিয়নের ৩ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের সি ও ডি ব্লকে আরসা ও আরএসওর সন্ত্রাসী গ্রুপ আগ্নেয়াস্ত্র নিয়ে অবস্থানের এক পর্যায়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে উভয়পক্ষের মধ্যে থেমে থেমে গুলির ঘটনা ঘটে। সেখানে সৈয়দ আমিন নামের এক সাধারণ রোহিঙ্গা গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলে মারা যান।

আরও পড়ুন : রেল যোগাযোগ স্বাভাবিক

তিনি আরও জানান, প্রাথমিকভাবে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে রোহিঙ্গা দুই সন্ত্রাসী গোষ্ঠীর মধ্যে সংঘর্ষে এ খুনের ঘটনা ঘটেছে বলে জানা গেলেও কারা, কী কারণে ঘটিয়েছে এ বিষয়ে খোঁজ নেওয়া হচ্ছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

তিন দিনে তেলের দাম কমল ১৭ শতাংশ

চলমান সংঘাত সাময়িকভাবে স্থগিত থাকার প্রভাবে বিশ্ববাজারে জ্বালানি তেলের দামে ব...

মোংলায় ধর্ষণ মামলার পলাতক আসামি গ্রেপ্তার

মোংলা থানার একটি ধর্ষণ মামলার পলাতক আসামি লিটন মন্ডলকে (৩৩) গ্রেপ্তার করেছে প...

শিক্ষার গুণগত উন্নয়নে জোর প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেশের প্রতিটি শিক্ষার্থীর জন্য মানসম্মত শিক...

ড. মুহাম্মদ ইউনূস: করিডোরের কৌশলগত ভবিষ্যৎ

বাংলাদেশের মানচিত্রের দিকে একটু ভালো করে তাকালে দেখা যায় উপরে হিমালয়ের দক্ষিণ...

ইরানের ক্ষেপণাস্ত্র হামলার দাবি যুক্তরাষ্ট্রের

তিন দিনের বিরতির পর আবারও উত্তেজনা ছড়িয়েছে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে। যুক্ত...

গর্ভাবস্থায় হেপাটাইটিস বি, যা জানা জরুরি

হেপাটাইটিস বি ভাইরাসটি মারাত্মক ক্ষতিকর লিভারের জন্য। স্বাভাবিক বা সি-সেকশন ড...

পুরুষের ৫টি অজানা রহস্য জেনে নিন

কথায় বলে নারী রহস্যময়ী। কিন্তু সেই তালিকা থেকে বাদ পড়েনি পুরুষও। আপনার কি মনে...

মাঠ পর্যায়ের পুলিশ কর্মকর্তাদের বিশেষ নির্দেশনা

প্রতিটি মামলার সুষ্ঠু তদন্ত নিশ্চিত করে অপরাধীদের আইনের আওতায় আনার জন্য মাঠ প...

হবিগঞ্জে প্রত্যাহার হলো ১৪৪ ধারা

হবিগঞ্জ পৌর এলাকার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হওয়ায় জারি করা ১৪৪...

রেকর্ড গড়ল ইয়ামালের বিরল রুকি কার্ড

মাঠে বিশ্বকাপ জয়ের গৌরব অর্জনের পর এবার স্মারক সংগ্রহের বাজারেও নতুন ইতিহাস...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা