ছবি: সংগৃহীত
সারাদেশ

সড়ক দুর্ঘটনায় প্রবীণ সাংবাদিকের মৃত্যু 

মুন্সীগঞ্জ প্রতিনিধি: মুন্সীগঞ্জে সড়ক দুর্ঘটনায় প্রবীণ সাংবাদিক হাশেম শাহরিয়ার (৬৫) মারা গেছেন।

আরও পড়ুন: দাঁড়িয়ে থাকা ৩ বাসে আগুন

রোববার (১৯ নভেম্বর) বেলা ১১ টার দিকে টঙ্গীবাড়ি উপজেলার চাঠাতি পাড়া জামে মসজিদের ঈদগায়ে জানাজা শেষে তাকে চাঠাতি পাড়া সামাজিক কবরস্থানে দাফন করা হয়েছে।

এর আগে শনিবার (১৮ নভেম্বর) বিকেলে মুন্সীগঞ্জের সিরাজদীখান উপজেলার ইছাপুরা এলাকায় সাংবাদিক হাশেম শাহরিয়ার তার অফিসে থেকে বাসায় ফেরার পথে ইছাপুরা বাজার এলাকায় বাসে ওঠার সময় পড়ে গিয়ে গুরুতর আহত হন।

আরও পড়ুন: আদালতের সামনে ককটেল বিস্ফোরণ

স্থানীয় সাংবাদিক নাসির উদ্দিন বলেন, বাসে উঠার সময় হেল্পার তাকে ধাক্কা দিয়েছে বলে হাশেম শাহরিয়ার ভাই আমাদের জানিয়েছে।

এ সময় আমরা ডিএম পরিবহনের বাসটিকে আটক করলে কতিপয় যাত্রীরা বলেন হাশেম ভাই হুড়োহুড়ি করে বাসে উঠতে গিয়ে পড়ে গিয়েছে।

পরে আমরা তাকে উদ্ধার করে ইছাপুরা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে নিয়ে ভর্তি করি।

নিহতের স্ত্রী বলেন, খবর পেয়ে আমরা ইছাপুরা হাসপাতালে গিয়ে তাকে উন্নত চিকিৎসার জন্য স্যার সলিমুল্লাহ (মিটফোর্ড) হাসপাতালে নিয়ে যাই। সেখানে নিয়ে যাওয়ার পর তার বুকে অনেক ব্যথা হচ্ছিল বলে জানান। পরে রাত ১ টার দিকে তিনি মৃত্যুবরণ করেন।

আরও পড়ুন: বুধবার থেকে ফের অবরোধ

সাংবাদিক হাশেম শাহরিয়ার আমাদের বিক্রমপুর নামে একটি মাসিক পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক ছিলেন। প্রায় ৩ যুগ ধরে ওই পত্রিকাটির প্রকাশনা ও সম্পাদনা করার দায়িত্ব পালন করে আসছিলেন তিনি।

একজন চারণ সাংবাদিক হিসেবে মুন্সীগঞ্জের পথে-প্রান্তরে প্রায়ই তাকে ঘুরে বেড়াতে ও তথ্য সংগ্রহ করতে দেখা যেত।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা