সংগৃহীত
সারাদেশ

উত্তরবঙ্গের রেল যোগাযোগ স্বাভাবিক

জেলা প্রতিনিধি: রংপুর থেকে ছেড়ে আসা ঢাকাগামী ‘রংপুর এক্সপ্রেস’ ট্রেন টাঙ্গাইলে লাইনচ্যুত হওয়ার ১০ ঘণ্টা পর ঢাকার সঙ্গে উত্তরাঞ্চলের যোগাযোগ স্বাভাবিক হয়েছে বলে জানা যায়।

আরও পড়ুন: ব্যাংকের টাকা আত্মসাতের অভিযোগ

মঙ্গলবার (২১ নভেম্বর) দুপুর আড়াইটার দিকে রেল যোগাযোগ স্বাভাবিক হয়েছে।

টাঙ্গাইল রেলওয়ে পুলিশের উপপরিদর্শক মো. আকবর ও বঙ্গবন্ধু সেতু পূর্ব রেলস্টেশনের ইনচার্জ রেজাউল করিম এ বিষয়টি নিশ্চিত করে বলেন, দুপুর ১টা ৫৩ মিনিটের দিকে উদ্ধার কাজ সম্পন্ন করে রিলিফ উদ্ধারকর্মীরা। পরে আড়াইটার দিকে ঢাকার উদ্দেশ্যে রংপুর এক্সপ্রেস ট্রেনটি ছেড়ে যায়। এছাড়াও এ সময় ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ স্বাভাবিক হয়।

আরও পড়ুন: ইয়াবা রাখার দায়ে বৃদ্ধের যাবজ্জীবন

সকাল ১০ টার দিকে ঢাকা থেকে উদ্ধারকারী এক‌টি রি‌লিফ ট্রেন ঘটনাস্থলে এসে পৌঁছায়। বেলা সোয়া ১০ টার দিকে উদ্ধার কাজ শুরু করে উদ্ধারকর্মীরা। তবে যান্ত্রিক ত্রুটির কারণে সেটিও বিকল হয়ে যায়। যার ফলে ম্যানুয়াল পদ্ধতিতে উদ্ধারকাজ চালায় কর্তৃপক্ষ।

অপরদিকে, রংপুর এক্সপ্রেস ট্রেনের একটি বগি লাইনচ্যুত হওয়ার ফলে বঙ্গবন্ধু সেতু পূর্ব রেলস্টেশনে ঢাকাগামী একতা এক্সপ্রেসটি, সেতুর প‌শ্চিমে সিরাজগঞ্জ এক্স‌প্রেস ও জামতৈল স্টেশনে সিল্ক‌সি‌টি এক্স‌প্রেস ট্রেন ছাড়াও উত্তরবঙ্গগামী ধুমকেতু এক্সপ্রেস মির্জাপুরের মহেড়ায় ও নীলসাগর এক্স‌প্রেস মির্জাপুর স্টেশনে আটকা পড়ে‌। এতে করে ট্রেনের যাত্রীরা চরম ভোগান্তির শিকার হয়েছে।

সান নিউজ/এএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

জলবায়ু পরিবর্তন ট্রাস্টের নতুন ব্যবস্থাপনা পরিচালক টিপু 

বাংলাদেশ জলবায়ু পরিবর্তন ট্রাষ্ট-এর ব্যাবস্থাপনা পরিচালক পদে বিএনপি কেন্দ্রীয...

কিশোরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৬ 

কিশোরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় এক স্কুলশিক্ষার্থী ও এক মাইক্রোবাসচালক নিহত হয়ে...

পদত্যাগ করলেন রাষ্ট্রপতি

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন বলে জানিয়েছেন তিনি নিজেই। শুক্রবার...

গণতন্ত্র শক্তিশালীকরণে কাজ করছে সরকার: ফখরুল

বাংলাদেশকে একটি গণতান্ত্রিক, অন্তর্ভুক্তিমূলক ও শোষণমুক্ত রাষ্ট্র হিসেবে গড়ে...

বিশ্ব গণমাধ্যমে গুরুত্ব পেল রাষ্ট্রপতির পদত্যাগ

বাংলাদেশের রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগের খবর আন্তর্জাতিক...

বৃহত্তর ঢাকা সাংবাদিক ফোরামের নির্বাচন

এনটিভি’র নূরুদ্দিন আহমেদ সভাপতি ও আরটিভি’র মোহাম্মদ মোমিন হোসেন ব...

হাম উপসর্গে আরও মৃত্যু ৬ শিশুর, মোট মৃত্যু ৮১৬

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ছয় শিশুর মৃত্যু হয়েছে, একই সময়ে...

১১০ বোতল কোরেক্স ও ৩২ রাউন্ড কার্তুজসহ যুবক গ্রেপ্তার

মুন্সীগঞ্জের শ্রীনগরে পুলিশের বিশেষ অভিযানে ১১০ বোতল উইন কোরেক্স (ফেন্সিডিলজা...

জাতিসংঘে গৃহীত বাংলাদেশের ‘শান্তি ও সহাবস্থানের সংস্কৃতি’ প্রস্তাব

জাতিসংঘে গৃহীত বাংলাদেশের ‘শান্তি ও সহাবস্থানের সংস্কৃতি’...

শিবচরে ২০০ পরিবারের মাঝে ছাগল বিতরণ

অসহায় ও সুবিধাবঞ্চিত পরিবারের অর্থনৈতিক স্বাবলম্বিতা নিশ্চিত করতে মাদারীপুরে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা