সংগৃহীত
সারাদেশ

সম্পত্তির জন্য ভাইকে খুন                   

জেলা প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে সম্পত্তির জেরে ভাইয়ের হাতে মোহাম্মদ ইয়াকুব আলী ভূঁইয়া (৪৮) নিহত হওয়ার অভিযোগ উঠেছে।

আরও পড়ুন: বিদ্যুৎস্পৃষ্টে শিশুর মৃত্যু

মঙ্গলবার (২১ নভেম্বর) সকাল ১১টার দিকে উপজেলার সিংগারবিল ইউনিয়নের শ্রীপুর বড় বাড়ি এলাকায় এই ঘটনা ঘটেছে।

নিহত ইয়াকুব আলী ওই এলাকার মৃত সুরুজ আলী ভূঁইয়ার ছেলে ।

পারিবারিক ও পুলিশ সূত্রে জানা গেছে, পৈতৃক সম্পত্তির বণ্টন নিয়ে দীর্ঘদিন ভাই ইসহাক আলীর সঙ্গে ইয়াকুব আলীর বিরোধ চলছিল। মঙ্গলবার সকালে প্রাচীর নির্মাণকে কেন্দ্র করে ইসহাক আলী ও ছেলে সালাহউদ্দিন, জাহিদ হাসান এবং স্ত্রী জোসনা বেগম একসাথে ইয়াকুব আলীর ওপর হামলা করে। এ সময় ইয়াকুব আলীর পরিবারের লোকজনও তাদের সাথে মারামারিতে জড়িয়ে পড়ে। পরে প্রতিপক্ষ রড দিয়ে মাথায় আঘাত করলে ইয়াকুব আলী ঘটনাস্থলেই মারা যান।

আরও পড়ুন: উত্তরবঙ্গের রেল যোগাযোগ স্বাভাবিক

এ বিষয়ে বিজয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাজু আহমেদ জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। অভিযোগ কারীদের ধরতে পুলিশের একাধিক টিম কাজ করছে।

সান নিউজ/একে/এএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

জলবায়ু পরিবর্তন ট্রাস্টের নতুন ব্যবস্থাপনা পরিচালক টিপু 

বাংলাদেশ জলবায়ু পরিবর্তন ট্রাষ্ট-এর ব্যাবস্থাপনা পরিচালক পদে বিএনপি কেন্দ্রীয...

ইসলামী ব্যাংকের গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর শ্যামলী শাখায় এক গ্রাহক সমাবেশ ২৩ জুলাই ২০২৬...

কিশোরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৬ 

কিশোরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় এক স্কুলশিক্ষার্থী ও এক মাইক্রোবাসচালক নিহত হয়ে...

রাষ্ট্রদূত : অর্থনৈতিক অগ্রযাত্রার অগ্রসৈনিক

একটি দেশের দূতাবাস আসলে কী? কেবল জাতীয় পতাকা ওড়ানো একটি ভবন, নাকি রাষ্ট্রের অ...

৬০ দেশের উপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক, তালিকায় বাংলাদেশ 

বাংলাদেশসহ বিশ্বের ৬০টি দেশের পণ্যের ওপর নতুন শুল্ক আরোপ করেছে যুক্তরাষ্ট্র।...

ব্রাজিলের ভারত সফর নিয়ে নতুন খবর

বিশ্ব ফুটবলের অন্যতম পরাশক্তি ব্রাজিল জাতীয় দলকে এবার দেখা যেতে পারে ভারতের ম...

মতিঝিলে বোমা উদ্ধার, আহত ১

রাজধানীর মতিঝিলে শাপলা চত্বরের মেট্রোরেল স্টেশনের নিচ থেকে একটি ছাতার ভেতরে র...

বিশ্বকাপের চমক ভোজিনিয়ার নতুন ক্লাব

বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়ে আলোচনার কেন্দ্রে উঠে এসেছেন কেপ ভার্দ...

সঙ্গীকে জানাবেন না এই ৫ বিষয়

ভালোবাসা সচ্ছতার ওপর ভিত্তি করে গড়ে ওঠে। আমাদের মধ্যে অনেকেই বিশ্বাস করেন যে...

ফেসবুকে নতুন ভেরিফায়েড সুবিধা

ফেসবুকে ভুয়া অ্যাকাউন্ট ও কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) দিয়ে তৈরি ভুয়া পরিচয় শনাক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা