সংগৃহীত ছবি
সারাদেশ

সড়কে ত্রিমুখী সংঘর্ষে নিহত ২

জেলা প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগরে ঢাকা-সিলেট মহাসড়কের বীরপাশা নামক এলাকায় ড্রাম ট্রাক, পিকআপ ও মাইক্রোবাসের ত্রিমুখী সংঘর্ষে ২ জন নিহত হয়েছে। এ ঘটনায় আরও ৫ জন আহত হয়েছেন।

বুধবার (১১ ডিসেম্বর) সকালে এই দুর্ঘটনা ঘটে।

আরও পড়ুন: দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ

নিহতরা হলো, হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলার রামপুরের মানিক মিয়ার মেয়ে রাইছা (১১ মাস) এবং ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলার দাঁতমন্ডল গ্রামের মৃত লতু মিয়ার স্ত্রী ফজিলাতুন্নেছা (৭৫)

খাঁটিহাতা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মারগুব তৌহিদ বলেন, কুমিল্লাগামী একটি ড্রাম ট্রাকের সাথে বিপরীত দিক হতে আসা একটি মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষ ঘটে। এই অবস্থায় সিলেটগামী একটি পিকআপ দ্রুত গতিতে ড্রাম ট্রাকের সাথে ধাক্কা লাগে। এতে ২ জন নিহত ও ৫ জন আহত হয়। এরপর স্থানীয়রা আহতদের সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। এ সময় দুর্ঘটনা কবলিত ড্রাম ট্রাক, পিকআপ এবং হাইচ গাড়ি ৩ টি থানায় নেওয়া হয়েছে।

সান নিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নারীর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, গ্রেপ্তার ৩

মুন্সীগঞ্জে এক নারীর অজ্ঞাতে আপত্তিকর ভিডিও ধারণ ক...

রাষ্ট্রকাঠামো সংস্কার না হলে নতুন শাসকও শেখ হাসিনা হয়ে উঠবেন: নাহিদ

রাষ্ট্রকাঠামোর মৌলিক সংস্কার না হলে ক্ষমতায় যিনিই...

চাইলেই রাখতে পারতেন টাকা, সততার পথ বেছে নিলেন অটোচালক

অটোরিকশায় যাত্রীর ফেলে যাওয়া টাকাসহ ব্যাগ পেয়ে তা...

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

মুন্সীগঞ্জে পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা