সংগৃহীত ছবি
সারাদেশ

ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ৩

জেলা প্রতিনিধি : নওগাঁর মান্দায় ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে ৩ জনের মৃত্যু হয়েছে।

আরও পড়ুন : সংখ্যালঘুদের ওপর হামলায় গ্রেফতার ৭০

মঙ্গলবার (১০ ডিসেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার দেলুয়াবাড়ী-চৌবাড়ীয়াহাট আঞ্চলিক সড়কের বাঁকাপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, জেলার মহাদেবপুর উপজেলার ফাজিলপুর গ্রামের মাজেদ আলীর ছেলে শাকিল হোসেন, কালুশহর গ্রামের মৃত আব্দুল লতিফের ছেলে জাহিদুল ইসলাম ও মান্দা থানার সতিহাট এলাকার বাসিন্দা নুর আলম।

আরও পড়ুন : র‍্যাব বিলুপ্তির সুপারিশ বিএনপির

থানা পুলিশ ও স্থানীয়রা জানায়, নিহত ৩ জন পেশায় রং মিস্ত্রী। প্রতিদিনের মতো তারা কাজ শেষ করে মান্দা উপজেলার চৌবাড়িয়াহাট এলাকা থেকে মোটরসাইকেল নিয়ে বাড়ি ফিরছিল। এ সময় ঘটনাস্থলে পৌঁছালে দ্রতগামী একটি ট্রাকের সঙ্গে মোটরসাইকেলটির মুখোমুখি সংঘর্ষ হলে তারা মোটরসাইকেল থেকে ছিটকে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই শাকিল হোসেনের মৃত্যু হয়। পরে স্থানীয়রা জাহিদুল ও নুর আলমকে গুরুতর আহত অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর তাদেরও মৃত্যু হয়।

মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুনছুর রহমান জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহগুলো পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আসছে এমআরটি ৫: গাবতলী - দাশেরকান্দি রুট

আসছে মেট্রোরেলের লাইন-৫-এর দক্ষিণাঞ্চলীয়গাবতলী - দাশেরকান্দি রুট । আগামী বুধব...

শহীদ সেনাসদস্যদের পরিবারের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ

চট্টগ্রামের হাটহাজারী ফিল্ড ফায়ারিং রেঞ্জে ট্যাংক ফায়ারিংয়ের সময় গোলা বিস্ফোর...

ইন্দোনেশিয়ার সঙ্গে প্রতিরক্ষা সম্পর্ক জোরদারের সিদ্ধান্ত পাকিস্তানের

দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ ইন্দোনেশিয়ার সঙ্গে প্রতিরক্ষা সম্পর্ক আরও জোরদার করার...

সৌদির ৩ শহরে হুথিদের ক্ষেপণাস্ত্র হামলা, আহত ১৩

সৌদি আরবের তিন শহর খামিস মুশাইত, আবহা ও তাইফে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরা...

আসছে এমআরটি ৫: গাবতলী - দাশেরকান্দি রুট

আসছে মেট্রোরেলের লাইন-৫-এর দক্ষিণাঞ্চলীয়গাবতলী - দাশেরকান্দি রুট । আগামী বুধব...

ব্রিকস নিউ দিল্লি ডিক্লারেশন’ অনুমোদন পেল।

ব্রিকস জোটের শীর্ষ সম্মেলনের প্রথম দিন গতকাল শনিবার গৃহীত যৌথ ঘোষণাপত্রে মধ্য...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা