ছবি-সংগৃহীত
সারাদেশ

জাহাজ থেকে কয়লা অপসারণ শুরু 

জেলা প্রতিনিধি: মোংলা বন্দরের পশুর চ্যানেলে ৮০০ মেট্রিক টন কয়লা নিয়ে ডুবে যাওয়া লাইটার জাহাজ ‌‘এমভি প্রিন্স অব ঘষিয়াখালি-১’ থেকে কয়লা অপসারণ শুরু হয়েছে।

আরও পড়ুন: গাঁজাসহ মাদক কারবারি আটক

শনিবার (১৮ নভেম্বর) দুপুরে জাহাজটির মালিকপক্ষ কয়লা অপসারণের কাজ শুরু করেন। মালিক মো. বশির আহম্মেদ জানিয়েছে, কয়লা অপসারণ শেষে ৪-৫ দিনের ভেতর জাহাজটি উদ্ধার সম্ভব হবে।

তিনি বলেন, ডুবে যাওয়া লাইটার জাহাজের কয়লা অপসারণের কাজ শুরু হয়েছে। কয়লা অপসারণের জন্য ‘ফারহা’ নামের একটি ট্রাকবোট ও অপসারণ করা কয়লা রাখার জন্য ‘মা বুশরা’ নামের একটি নৌযান ব্যবহার করা হচ্ছে। আমরা দুপুর থেকে কয়লা অপসারণের কাজ শুরু করেছি। কয়লা অপসরণ শেষ হলে জাহাজটি উদ্ধার কাজ শুরু হবে। আশা করছি ৪-৫ দিনের মধ্যে জাহাজটি উদ্ধার করা সম্ভব হবে।

আরও পড়ুন: নিখোঁজ চালকের মরদেহ উদ্ধার

এর আগে, গতকাল (শুক্রবার ১৭ নভেম্বর) মোংলা বন্দরে অবস্থানরত একটি বিদেশি বানিজ্যিক জাহাজ থেকে ৮০০ মেট্রিক টন কয়লা বোঝাই করে যশোরের নোয়াপাড়া যাওয়ার সময় পশুর নদীর কানাইনগর এলাকায় তলা ফেটে ডুবে যায় ‘এমভি প্রিন্স অব ঘষিয়াখালী-১’ জাহাজটি।

সান নিউজ/টিও

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নারীর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, গ্রেপ্তার ৩

মুন্সীগঞ্জে এক নারীর অজ্ঞাতে আপত্তিকর ভিডিও ধারণ ক...

রাষ্ট্রকাঠামো সংস্কার না হলে নতুন শাসকও শেখ হাসিনা হয়ে উঠবেন: নাহিদ

রাষ্ট্রকাঠামোর মৌলিক সংস্কার না হলে ক্ষমতায় যিনিই...

চাইলেই রাখতে পারতেন টাকা, সততার পথ বেছে নিলেন অটোচালক

অটোরিকশায় যাত্রীর ফেলে যাওয়া টাকাসহ ব্যাগ পেয়ে তা...

মেহজাবীনের সঙ্গে তুলনা প্রসঙ্গে যা বললেন তটিনী

ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিম সাইয়ারা তটিনী অল্প সময়ের ক্যারিয়ারেই দর্শক...

মুন্সীগঞ্জে পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা