ছবি: সংগৃহীত
সারাদেশ

নিখোঁজ চালকের মরদেহ উদ্ধার

জেলা প্রতিনিধি: চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলায় নিখোঁজ হওয়ার ৪ দিন পর এক ট্রাক চালকের মরদেহ অর্ধগলিত উদ্ধার করা হয়েছে।

আরও পড়ুন: গাঁজাসহ মাদক কারবারি আটক

শনিবার (১৮ নভেম্বর) দুপুর ১২ টার দিকে ভাটিয়ারী ইউনিয়নের ইমাম নগর এলাকার একটি পুকুর থেকে তার মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

নিহত মো. আক্তার হোসেন (৫৫) ভাটিয়ারী ইমাম নগর এলাকায় মৃত মুক্তার হোসেনের ছেলে।

স্থানীয়রা জানান, ট্রাক চালক আক্তার হোসেন গত ৩ দিন আগে নিখোঁজ হন। তাকে অনেক খোঁজাখুঁজি করে না পেয়ে তার পরিবার সীতাকুণ্ড মডেল থানায় একটা নিখোঁজ ডায়েরি করে।

আরও পড়ুন: রাজধানীতে নবজাতকের মরদেহ উদ্ধার

সীতাকুণ্ড থানার এসআই মোহাম্মদ নাসির উদ্দিন জানান, শনিবার সকালে একটি পুকুরে আক্তার হোসেনের লাশ ভাসতে দেখে স্থানীয়রা থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য মরদেহটি চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।

সান নিউজ/একে/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নারীর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, গ্রেপ্তার ৩

মুন্সীগঞ্জে এক নারীর অজ্ঞাতে আপত্তিকর ভিডিও ধারণ ক...

রাষ্ট্রকাঠামো সংস্কার না হলে নতুন শাসকও শেখ হাসিনা হয়ে উঠবেন: নাহিদ

রাষ্ট্রকাঠামোর মৌলিক সংস্কার না হলে ক্ষমতায় যিনিই...

চাইলেই রাখতে পারতেন টাকা, সততার পথ বেছে নিলেন অটোচালক

অটোরিকশায় যাত্রীর ফেলে যাওয়া টাকাসহ ব্যাগ পেয়ে তা...

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

মুন্সীগঞ্জে পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা