সংগৃহীত
সারাদেশ

ট্রাকের ধাক্কায় শিশু নিহত 

জেলা প্রতিনিধি: পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার ট্রাকের ধাক্কায় প্রাণ গেল মিম নামের চার বয়সী শিশুর।

আরও পড়ুন: যমুনায় ২ নৌকার সংঘর্ষ, নিখোঁজ ১

শনিবার (১৮ নভেম্বর) সকালে তেঁতুলিয়া-বাংলাবান্ধা মহাসড়কের ধামনাগছ এই দুর্ঘটনা ঘটে। এ দুর্ঘটনায় নিহত মিম বুড়াবুড়ি ইউনিয়নের কাটাপাড়া গ্রামের আবু বক্কর সিদ্দিকের মেয়ে।

স্থানীয়রা জানান, গতকাল (১৭ নভেম্বর) আশ্রয়ণ প্রকল্প থেকে পাওয়া নানা সায়েদ আলীর ঘর আগুনে পুড়ে যাওয়ার খবর পেয়ে মায়ের সাথে মিমও দেখতে আসে। শনিবার সকালে নানা বাড়ি থেকে মহাসড়ক পার হওয়ার সময় বাংলা বান্ধাগামী একটি মালবাহী লরি তাকে ধাক্কা দিয়ে দ্রুত চলে যায়।

স্থানীয়রা আরও বলেন, এই সময় ঘটনাস্থল থেকে তাকে উদ্ধার করে দ্রুত তেঁতুলিয়া হাসপাতালে নেওয়া হয়। তবে উন্নত চিকিৎসার জন্য সেখান থেকে রেফার্ড করলে পঞ্চগড়ে নেওয়ার সময় পথে মারা যায় মিম। এই ঘটনায় তেঁতুলিয়া হাইওয়ে থানা পুলিশ মালবাহী গাড়িটি আটক করেছে।

আরও পড়ুন: পুকুরে ডুবে ২ শিশুর মৃত্যু

নিহত মিমের মামা শাহজাহান বলছেন, গতকাল শুক্রবার বিকালে নানা সায়েদ আলীর আশ্রয়ণ প্রকল্পের ঘরটি আগুনে পুড়ে যাওয়ার খবর পেয়ে মিম মায়ের সাথে নানা বাড়ি আসে। কী নির্মম ভাগ্য সকালে লরির ধাক্কায় সে মারা গেল।

বাংলাবান্ধা ইউপি চেয়ারম্যান কুদরত ই খুদা মিলন বলেন, গাড়িটির ঢাকার। এ দুর্ঘটনাটি নিয়ে আলোচনা করা হবে।

তেঁতুলিয়া হাইওয়ে থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) ফরহাদ হোসেন এবং বুড়াবুড়ি ইউপি চেয়ারম্যান তারেক হোসেন দুজনেই মালবাহী লরির ধাক্কায় শিশু মিমের মৃত্যুর খবরটি নিশ্চিত করেন।

সান নিউজ/একে/এএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

থামছেই না হামের ভয়াল থাবা

দেশজুড়ে হামের সংক্রমণ এখনো নিয়ন্ত্রণে আসেনি। বিশেষ এমআর টিকাদান কর্মসূচি শুরু...

দক্ষিণ আফ্রিকায় অগ্নিকাণ্ডে ৬ বাংলাদেশির মৃত্যু

দক্ষিণ আফ্রিকার ইস্টার্ন কেপ প্রদেশের কুইন্সটাউন (বর্তমান কোমানি) থেকে প্রায়...

ভিসার শর্ত শিথিল করলো চীন

বাংলাদেশি দর্শনার্থীদের ১৪০তম চায়না ইমপোর্ট অ্যান্ড এক্সপোর্ট ফেয়ারে (ক্যান...

সাবেক ডেপুটি গভর্নরের ৩ বছরের কারাদণ্ড

সম্পদ বিবরণী দাখিল না করায় দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলায় বাংলাদেশ ব্যা...

ফের কমল স্বর্ণের দাম

দেশের বাজারে ফের স্বর্ণের দাম কমিয়েছে বাংলাদেশ জু...

গ্যাস সংকট সমাধানের আশ্বাস প্রধানমন্ত্রীর

সময়মতো প্রয়োজনীয় পদক্ষেপ না নেওয়ায় শিল্পখাতে গ্যাস সংকট তৈরি হয়েছে বলে অভিযোগ...

দেশে টানা ৫ দিনের ভারি বৃষ্টির শঙ্কা

দেশের বিভিন্ন অঞ্চলে টানা পাঁচ দিন ভারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আ...

শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন গ্রেপ্তার

চট্টগ্রামের আলোচিত সন্ত্রাসী মোবারক হোসেন ইমন, ওরফে ডেভিড ইমনকে গ্রেপ্তার করে...

বিএনপি-এনসিপির কর্মসূচিতে হবিগঞ্জে ১৪৪ ধার

বিএনপি, ছাত্রদল, যুবদল এবং জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ঘোষিত পাল্টাপাল্টি ক...

শাকিবের সঙ্গে পর্দার রোমান্সে সাবিলার স্বস্তি

অভিনেত্রী সাবিলা নূর। ছোট পর্দায় জনপ্রিয়তা অর্জনের পর বড় পর্দায়ও নিজের অবস্থা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা