ছবি: সংগৃহীত
সারাদেশ

যমুনায় ২ নৌকার সংঘর্ষ, নিখোঁজ ১

জেলা প্রতিনিধি: সিরাজগঞ্জে যমুনা নদীতে বালুবাহী ২ নৌকার সংঘর্ষের ঘটনায় আকুব্বর আলী (৫৫) নামের এক শ্রমিক নিখোঁজ রয়েছেন। নিখোঁজের ৩ দিন পেরিয়ে গেলেও এখনও তার সন্ধান মেলেনি।

আরও পড়ুন: পুকুরে ডুবে ২ শিশুর মৃত্যু

বৃহস্পতিবার (১৬ নভেম্বর) দুপুরে জেলার চৌহালী উপজেলার যমুনা নদীর জোতপাড়া এলাকায় এ সংঘর্ষের পর নিখোঁজ হন তিনি।

নিখোঁজ আকুব্বর আলী কুষ্টিয়ার খোকসা উপজেলার কোমরভোগ গ্রামের মৃত কাছেদ আলী ছেলে।

শনিবার (১৮ নভেম্বর) দুপুর পর্যন্ত তার কোনো সন্ধান পাওয়া যায়নি বলে জানা গেছে।

আরও পড়ুন: মেঘনায় ট্রলার ডুবি, ৩ জেলে উদ্ধার

বিষয়টি নিশ্চিত করে চৌহালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুন অর রশিদ জানান, ফায়ার সার্ভিসের একটি ডুবরি দল চেষ্টা করেও নিখোঁজ শ্রমিককে এখনও উদ্ধার করতে পারেনি।

প্রসঙ্গত, বৃহস্পতিবার যমুনা নদীর জোতপাড়ায় বালুবাহী ২ টি নৌকার সংঘর্ষ হয়। এতে উভয় নৌকায় থাকা কয়েকজন শ্রমিক পানিতে পড়ে যায়। অন্যরা যমুনার কিনারে ফিরলেও নিখোঁজ থাকেন আকুব্বর।

সান নিউজ/এসকে/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

গ্রাহকের টাকা আত্মসাতের অভিযোগে ব্যাংক কর্মকর্তা গ্রেপ্তার

মুন্সীগঞ্জের শ্রীনগরে গ্রাহকদের বেশি সুদ দেওয়ার প্রলোভন দেখিয়ে বিপুল পরিমাণ অ...

বাড়লো ফার্নেস অয়েলের দাম ঘোষণা, রাত ১২টা থেকেই কার্যকর

বিদ্যুৎকেন্দ্র ও ভারী শিল্পে ব্যবহৃত জ্বালানি ফার্...

ইয়ামাল ঝড়ে তছনছ ক্রোয়েশিয়া

উয়েফা নেশনস লিগের হাইভোল্টেজ ম্যাচে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন স্পেন নিজেদের চ...

স্মরণে অমর সুরসাধক কর্তা

সংগীতের আকাশে এক উজ্জ্বল নক্ষত্রের নাম শচীন দেব বর্মণ, যাঁকে সবাই পরম শ্রদ্ধা...

শি জিনপিংকে তারেক রহমানের শুভেচ্ছা

চীনের ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দেশটির প্রেসি...

অবশেষে জটিলতা কাটলো, কাল আসছে রূপপুরের ইউরেনিয়াম

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটের জ্...

ভারতীয় নাগরিক রবিউল গুপ্তচরবৃত্তির মামলায় রিমান্ডে

বাংলাদেশে ধ্বংসাত্মক অপরাধে জড়িত থাকার সন্দেহে ৫৪...

মিষ্টির পদত্যাগপত্র পেয়েছি, আজ থেকেই কার্যকর: স্পিকার

সংরক্ষিত নারী আসনের বিএনপির সংসদ সদস্য ফেরদৌসী আহম...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা