ছবি: সংগৃহীত
সারাদেশ

ঘূর্ণিঝড়ে ২ শতাধিক ঘরবাড়ি বিধ্বস্ত

নোয়াখালী প্রতিনিধি: ঘূর্ণিঝড় মিধিলির আঘাতে নোয়াখালীর উপকূলীয় অঞ্চলের অন্তত ২১২ টি ঘরবাড়ি সম্পূর্ণ বিধ্বস্ত হয়েছে। এছাড়া আংশিক বিধ্বস্ত হয়েছে ৯১৩ টি ঘরবাড়ি। তবে এ সময় কোনো হতাহত বা নিখোঁজ হওয়ার কোনো ঘটনা ঘটেনি।

আরও পড়ুন: দিনের তাপমাত্রা বাড়তে পারে

শুক্রবার (১৭ নভেম্বর) বিকেল ৩ টা থেকে সন্ধ্যা ৬ টা পর্যন্ত ঘূর্ণিঝড় মিধিলি উপকূল অতিক্রম করার সময় এ ক্ষয়ক্ষতির ঘটনা ঘটে।

জেলা প্রশাসক দেওয়ান মাহবুবুর রহমান ও জেলা ত্রাণ ওপুনর্বাসন কর্মকর্তা মো. জাহিদ হাসান খান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

ক্ষতিগ্রস্ত এলাকাগুলো হলো- হাতিয়া, সূবর্ণচর, কোম্পানীগঞ্জ, কবিরহাট ও সদর উপজেলার ৩৪ টি ইউনিয়নের দ্বীপ ও চরাঞ্চল।

আরও পড়ুন: রাজধানীতে বিস্ফোরণে দগ্ধ ৭

জেলা প্রশাসক দেওয়ান মাহবুবুর রহমান জানিয়েছেন, দ্রুত সময়ের মধ্যে ক্ষতিগ্রস্তদের মাঝে সরকারি ত্রাণ সহায়তা দেওয়া হবে।

সান নিউজে/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

মুন্সীগঞ্জে পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিক...

মুন্সীগঞ্জে ৯০০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার

মুন্সীগঞ্জের মোল্লাকান্দি ইউনিয়নের আমঘাটা গ্রাম থে...

ক্ষমতা ধরে রাখার অগ্নিপরীক্ষায় নেতানিয়াহু, চোখ নেসেটের ১২০ আসনে

দীর্ঘ রাজনৈতিক জীবনে চরম চ্যালেঞ্জের মুখে পড়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেন...

রাশমিকাকে নিয়ে ‘রেড ফ্ল্যাগ’ বিতর্কে বিজয়ের ব্যঙ্গাত্মক ভিডিও

কফি উইথ করণ’ অনুষ্ঠানে রাশমিকা মান্দানার সঙ্গে আচরণ নিয়ে সামাজিক যোগাযো...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা