ছবি: সংগৃহীত
সারাদেশ

শ্রমিকদের ১৪ টি কক্ষ পুড়ে ছাই

জেলা প্রতিনিধি: ফরিদপুর সদর উপজেলার কানাইপুর এলাকায় পাটকল শ্রমিকদের জন্য নির্মিত ১৪ টি কক্ষ আগুনে পুড়ে ছাই গেছে। পরে ফায়ার সার্ভিসের ১ টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

আরও পড়ুন: ঘূর্ণিঝড়ে ২ শতাধিক ঘরবাড়ি বিধ্বস্ত

শুক্রবার (১৭ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে এ ঘটনা ঘটে।

এলাকাবাসী জানায়, কানাইপুরের মালাঙ্গা গ্রামে করিম জুট মিলের বিপরীত পাশের শ্রমিক কলোনীতে অগ্নিকাণ্ডের ঘটনায় ১৬ কক্ষের লম্বা সেমিপাকা ঘরের ১৪ টি কক্ষ আগুনে পুড়ে গেছে।

ঘরের মালিক জাহিদ মোল্যা জানান, ঘরের ১৬ টি কক্ষই পাশের পাটকল শ্রমিকদের বসবাসের জন্য ভাড়া দেওয়া ছিল। সন্ধ্যায় কিছু বুঝে ওঠার আগেই আগুনে সবকিছু পুড়ে যায়।

আরও পড়ুন: আগুনে পুড়ে বৃদ্ধের মৃত্যু

ঘটনার সত্যতা নিশ্চিত করে ফরিদপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার সুভাষ বাড়ৈ জানান, জায়গাটা শ্রমিকদের বসবাসের জন্য এবং সেখানে গাদাগাদি পরিবেশ থাকায় দ্রুত আগুন ছড়িয়ে পরে।

প্রায় এক ঘন্টার চেষ্টায় আমরা আগুন নেভাতে সক্ষম হই। ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্ট সার্কিটের মাধ্যমে এ আগুনের সূত্রপাত হতে পারে। ক্ষয়ক্ষতির পরিমাণ এখনি বলা সম্ভব নয়।

সান নিউজ/এসকে/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নারীর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, গ্রেপ্তার ৩

মুন্সীগঞ্জে এক নারীর অজ্ঞাতে আপত্তিকর ভিডিও ধারণ ক...

রাষ্ট্রকাঠামো সংস্কার না হলে নতুন শাসকও শেখ হাসিনা হয়ে উঠবেন: নাহিদ

রাষ্ট্রকাঠামোর মৌলিক সংস্কার না হলে ক্ষমতায় যিনিই...

চাইলেই রাখতে পারতেন টাকা, সততার পথ বেছে নিলেন অটোচালক

অটোরিকশায় যাত্রীর ফেলে যাওয়া টাকাসহ ব্যাগ পেয়ে তা...

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

মুন্সীগঞ্জে পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা