ছবি-সংগৃহীত
সারাদেশ

গাঁজাসহ মাদক কারবারি আটক

জেলা প্রতিনিধি: সিরাজগঞ্জের সলঙ্গায় ৬৫ কেজি গাঁজাসহ এক মাদক কারবারিকে আটক করেছে র‌্যাব ১২।

আরও পড়ুন: শ্রমিকদের ১৪ টি কক্ষ পুড়ে ছাই

শনিবার (১৮ নভেম্বর) সকালে সিরাজগঞ্জের সলঙ্গা এলাকা থেকে র‌্যাব-১২ প্রধান কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।

এ সময় র‌্যাব ১২ সিরাজগঞ্জের কোম্পানি কমান্ডার মোহাম্মদ ইলিয়াস খান জানান, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার (১৭ নভেম্বর) রাতে হাটিকুমরুল বনপাড়া মহাসড়কের সলঙ্গা এলাকায় চেকপোস্ট বসানো হয়। এ সময় চট্টগ্রাম থেকে নওগাঁগামী একটি লবণ ভর্তি ট্রাকের পিছন থেকে দুইটি বস্তায় বিশেষ পদ্ধতি পলিথিনে মোড়ানো অবস্থায় ৬৫ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

আরও পড়ুন: ট্রাকের ধাক্কায় শিশু নিহত

এ সময় ট্রাক চালক আবু হোসেনকে আটক করে ট্রাকটি জব্দ করা হয়। এ ব্যাপারে সলঙ্গা থানায় মাদক মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও তিনি জানান।

সান নিউজ/টিও

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মুন্সীগঞ্জে পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিক...

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

মুন্সীগঞ্জে ৯০০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার

মুন্সীগঞ্জের মোল্লাকান্দি ইউনিয়নের আমঘাটা গ্রাম থে...

রাশমিকাকে নিয়ে ‘রেড ফ্ল্যাগ’ বিতর্কে বিজয়ের ব্যঙ্গাত্মক ভিডিও

কফি উইথ করণ’ অনুষ্ঠানে রাশমিকা মান্দানার সঙ্গে আচরণ নিয়ে সামাজিক যোগাযো...

ক্ষমতা ধরে রাখার অগ্নিপরীক্ষায় নেতানিয়াহু, চোখ নেসেটের ১২০ আসনে

দীর্ঘ রাজনৈতিক জীবনে চরম চ্যালেঞ্জের মুখে পড়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেন...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা