ছবি: সংগৃহীত
সারাদেশ

সন্তানদের নিয়ে নদীতে ঝাঁপ দিলেন মা 

জেলা প্রতিনিধি: শরীয়তপুরে ৩ শিশু সন্তান নিয়ে নদীতে ঝাঁপ দিয়েছেন মা সালমা বেগম। এ সময় ডায়াপার পরে থাকার কারণে ভাসমান ২ শিশুকে বিপরীত দিক থেকে আসা ট্রলারের ২ শ্রমিক উদ্ধার করে দ্রুত হাসপাতালে নিয়ে যান। এ ঘটনায় মাসহ আরও ১ শিশু নিখোঁজ রয়েছে।

আরও পড়ুন: আরও ২ দিনের অবরোধ ঘোষণা

রোববার (৫ নভেম্বর) বেলা সাড়ে ১১ টার দিকে নড়িয়া উপজেলার জপসা ইউনিয়নের মাইজপাড়া এলাকার কীর্তিনাশা নদীতে এ ঘটনা ঘটে।

জানা যায়, সালমা বেগমের ৩ সন্তান- সাহাবীর, আনিকা ও সলেমান। তিনি সন্তানদের নিয়ে নদীতে ঝাঁপ দেওয়ার সময় বিপরীত পাড়ে ২ জন শ্রমিক ট্রলার থেকে মালামাল আনলোড করছিলেন।

এ ঘটনায় সালমা ও সাহাবীর পানিতে ডুবে গেলেও ৩ বছরের আনিকা ও তার ছোট ভাই ১ বছর বয়সী সলেমান ডায়াপার পরে থাকার কারণে পানিতে ভেসে থাকেন।

বিষয়টি চোখে পড়লে ঐ ২ শ্রমিক ভেসে থাকা বাচ্চা দুটিকে দ্রুত পানিতে নেমে উদ্ধার করেন এবং হাসপাতালে নিয়ে যান। এতে বেঁচে যায় ছোট্ট এই অবুঝ ২ শিশুর প্রাণ। ২ শিশু প্রাণে বেঁচে গেলেও এখন পর্যন্ত নিখোঁজ আছেন মা সালমা বেগম এবং বড় ভাই সাহাবীর।

আরও পড়ুন: ভাইকে হত্যার দায়ে মৃত্যুদণ্ড

পুলিশ জানিয়েছে, ১০ বছর আগে পারিবারিকভাবে ভোজেশ্বর ইউনিয়নের পাঁচক এলাকার লোকমান ছৈয়ালের মেয়ে সালমা বেগমের ও জপসা ইউনিয়নের মাইজপাড়া এলাকার শাজাহান মাদবরের ছেলে আজবাহার মাদবরের সাথে বিয়ে হয়।

বিয়ের পর সালমা বেগম ও তার স্বামী আজবাহারের সাথে সম্পর্ক ঠিক থাকলেও শাশুড়ি মিলি বেগম, ননদ কলি আক্তার ও কমলা আক্তারের সাথে বনিবনা ছিল না।

শনিবার (৪ নভেম্বর) রাতে শ্বশুরবাড়ির লোকজনের সাথে বাগবিতণ্ডার জেরে রোববার (৫ নভেম্বর) সকালে সালমা বেগম তার ৩ সন্তান আনিকা, সাহাবীর ও সলেমানকে নিয়ে কীর্তিনাশা নদীতে ঝাঁপ দেন। পরে ২ শ্রমিক ভাসমান অবস্থায় নদী থেকে আনিকা ও সলেমানকে উদ্ধার করে জেলা সদর হাসপাতালে নিয়ে যান।

আরও পড়ুন: দেশে এসেছে ভারতীয় ডিম

খবর পেয়ে নিখোঁজ সালমা বেগম ও ছেলে সাহাবীরকে উদ্ধার করতে কাজ শুরু করেন ফায়ার সার্ভিসের কর্মীরা ও ডুবুরি দল। টানা ৬ ঘণ্টার তল্লাশি চালিয়েও তাদের সন্ধান মেলেনি। পরে রাত হয়ে যাওয়ায় প্রথম দিনের মতো এ উদ্ধার অভিযান স্থগিত রাখেন ডুবুরিরা।

২ শিশুকে উদ্ধার করা শ্রমিক সেলিম জানান, আমরা যখন কয়েকজন মিলে বস্তা নামানোর কাজ করছিলাম, তখন নদীর ওপারে এক নারীকে তার ৩ শিশু নিয়ে বসে থাকতে দেখেছিলাম। কিছুক্ষণ পর তাদের আর দেখতে পাইনি।

হঠাৎ নদীর মধ্যে ২ শিশুকে ভেসে থাকতে দেখি। একজন উপুড় অবস্থায়, আরেকজন চিৎ হওয়া অবস্থায়। আমি দ্রুত নদীতে ঝাঁপ দিয়ে তাদের উদ্ধার করি। শ্বাস-প্রশ্বাস চালু রাখতে মুখ দিয়ে ফুঁ দিয়ে বাতাস দেই এবং পরে দ্রুত হাসপাতালে পাঠাই।

আরও পড়ুন: শেখ হাসিনার জনসভা সিলেট থেকে শুরু

অপর শ্রমিক মাসুদ বলেন, সাড়ে ৯ টার দিকে আমরা যখন কাজ করছিলাম, ওই মহিলাকে দেখলাম ৩ টি বাচ্চা নিয়ে একটি জায়গায় বসে আছেন। পরে তিনি আরেকটি জায়গায় সরে গিয়ে বসলেন। আমরা কাজে ব্যস্ত থাকায় ওদিকে আর খেয়াল করিনি।

দীর্ঘক্ষণ পর নদীতে তাকিয়ে দেখি ২ টি বাচ্চা নদীর স্রোতে ভেসে যাচ্ছে। বাচ্চা ২ টি ডায়াপার পরে থাকায় বেঁচে গেছে। না হলে ওরাও ডুবে যেতো।

শরীয়তপুরের অতিরিক্ত পুলিশ সুপার (নড়িয়া সার্কেল) আহসান হাবীব বলেন, এ ঘটনায় এখন পর্যন্ত মা ও বড় ছেলে নিখোঁজ আছে। রাত হয়ে যাওয়ায় প্রথম দিনের মতো উদ্ধার কাজ বন্ধ রাখতে হয়েছে।

আজ সকালে পুনরায় উদ্ধার কাজ শুরু হয়। এখন পর্যন্ত এ বিষয়ে পরিবারের কোনো লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ দিলে বিষয়টি খতিয়ে দেখা হবে।

সান নিউজ/একে/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা