ঢাকা-রংপুর র বেতগাড়ীতে রাস্তার ওপর দাঁড়িয়ে থাকা লরিতে রা আগুন দিয়েছে। 
সারাদেশ

বগুড়ায় লরিতে আগুন

জেলা প্রতিনিধি: বগুড়ার শাজাহানপুরে ঢাকা-রংপুর মহাসড়কের বেতগাড়ীতে রাস্তার ওপর দাঁড়িয়ে থাকা পানিবাহী লরিতে দুর্বৃত্তরা আগুন দিয়েছে।

সোমবার (৬ নভেম্বর) বেলা ১১টার দিকে এ ঘটনা ঘটে।

আরও পড়ুন: ট্রেনের ধাক্কায় বৃদ্ধের মৃত্যু

প্রত্যক্ষদর্শীরা বলেন, ঢাকা-রংপুর মহাসড়কের ফোর লেনে উন্নীতকরণ প্রকল্পের কাজ চলছে। কনকর্ড প্রগতি কনসোর্টিয়াম লিমিটেড (সিপিসিএল) কন্সট্রাকশনের একটি লরি ঐ মহাসড়কে পানি দিয়ে কিউরিংয়ের কাজ করছিল।

বেলা সাড়ে ১১টার দিকে ১০-১২ জন দুর্বৃত্ত এসে লরিতে আগুন দিয়ে পালিয়ে যায়। পুলিশ ও স্থানীয় বাসিন্দারা এসে আগুন নিয়ন্ত্রণ করেন।

লরির চালক হাফিজুর রহমান জানান, সড়কে পানি দিয়ে গাড়ি নিয়ে দাঁড়িয়ে ছিলাম। এই সময় ১০-১২ জন যুবক হেঁটে এসে গাড়ি লক্ষ্য করে কিছু একটা নিক্ষেপ করে পালিয়ে যায়। তারপরেই বিকট শব্দে বিষ্ফোরণ হয়ে আগুন ধরে ওঠে।

আরও পড়ুন: রাস্তায় নিয়ম মেনে রিকশা চলানোর আহ্বান

তিনি আরও বলেন, আগুনে লরির ইঞ্জিনসহ কেবিনের পুরো অংশই প্রায় পুড়ে গেছে। পরে প্রশাসনের লোকজন এসে আগুন নেভায়। কনস্ট্রাকশন প্রতিষ্ঠানের লোকজন জানায় প্রায় কয়েক লাখ টাকার ক্ষতি হয়েছে।

শাজাহানপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম জানান , আগুন লাগার সময়ে বিকট শব্দ শুনতে পেয়ে দ্রুত ঘটনাস্থলে আসি। এরপর পানি, কাদামাটি ছুড়ে আগুন নেভানোর চেষ্টা করা হয়েছে। দুর্বৃত্তদের সনাক্তে কাজ প্রক্রিয়াধীন রয়েছে।

সান নিউজ/এএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা