ছবি: সংগৃহীত
সারাদেশ

নোয়াখালীতে পিকআপ ভ্যানে আগুন

নোয়াখালী প্রতিনিধি: বিএনপিসহ সমমনা দলগুলোর দ্বিতীয় দফার অবরোধের প্রথম দিনে নোয়াখালীর চাটখিলে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা একটি পিকআপ ভ্যানে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।

আরও পড়ুন: ২৪ ঘণ্টায় ১৩ বাসে আগুন

রোববার (৫ নভেম্বর) সন্ধ্যা পৌনে ৬ টার দিকে উপজেলার পৌর বাজার সংলগ্ন ডাকবাংলোর সামনের রাস্তায় দাঁড়িয়ে থাকা পিকআপ ভ্যানে অগ্নিসংযোগের এ ঘটনা ঘটে। আগুনে পিকআপ ভ্যানের সামনের অংশ পুড়ে যায়।

এসব তথ্য নিশ্চিত করেন চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমদাদুল হক।

আরও পড়ুন: গাজীপুরে যাত্রীবাহী বাসে আগুন

পুলিশ ও স্থানীয়দের সাথে কথা বলে জানা গেছে, উপজেলার পৌর বাজারের সংলগ্ন ডাকবাংলোর সামনের রাস্তায় দাঁড়ানো একটি পিকাআপ আগুন দেয় দুর্বৃত্তরা। এতে পিকআপ ভ্যানের সামনের অংশ পুড়ে যায়। পরে স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে আনে।

ওসি এমদাদুল হক বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। এ সময় ঘটনাস্থল থেকে ৬ টি ককটেল ও গাড়ির পাশে থেকে একটি পেট্রোলের খালি বোতল উদ্ধার করা হয়।

আরও পড়ুন: ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাসে আগুন

এর আগে শনিবার (৪ নভেম্বর) রাত দেড়টার দিকে সরকারের পদত্যাগের ‘একদফা’ দাবি আদায়ে বিএনপির ডাকা দেশব্যাপী ৪৮ ঘন্টার সর্বাত্মক অবরোধের প্রথম দিনে নোয়াখালীর কবিরহাটের কালামুন্সি বাজারের বাস স্ট্যান্ডে দাঁড়িয়ে থাকা ২ টি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে  মহিলা কলেজের গভার্নিং বডির সভাপতি হলেন ইউএনও 

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার কাজী সিরাজুল ইসলাম মহিলা কলেজের পুনর্গঠিত অ্যাডহক...

মোংলায় গাঁজাসহ ব্যবসায়ী আটক, ১ বছরের জেল ও অর্থদন্ড 

মোংলায় মাদকবিরোধী অভিযানে ৭শ ৮০ গ্রাম গাঁজাসহ ওমর ফারুক খাঁন (৩৫) নামে এক যু...

মাদকের তথ্য দেওয়ায় তরুণীকে গণধর্ষণের হুমকি, থানায় অভিযোগ

ঢাকার আশুলিয়ায় মাদকের কারবার ও অস্ত্রের তথ্য পুলিশকে জানানোর জেরে এক তরুণীকে...

কিশোরগঞ্জের আমিনুল হক সাদীর অনুপ্রেরণার সাফল্যগাথা

কিশোরগঞ্জের একজন সাধারণ বেকার তরুণ থেকে জাতীয় পর্যায়ের শ্রেষ্ঠ যুব সংগঠক হিসে...

সম্মানি ভাতা বাড়ালো বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের

বীর মুক্তিযোদ্ধা, শহীদ বীর মুক্তিযোদ্ধার পরিবার ও যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধাদে...

সব সমুদ্রবন্দরে সতর্কতা জারি

বঙ্গোপসাগরে সৃষ্ট একটি নিম্নচাপ উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরের কাছে ভারতের পশ্চি...

আবারও আন্দোলনের হুঁশিয়ারি ‘ককরোচ পার্টির’

ককরোচ জনতা পার্টি (সিজেপি)’ র টানা ৩৭ দিনের আন্দোলন থেমেছে মাত্র গতকাল।...

‘পথের পাঁচালী’ দেখে মুগ্ধ নোলান

হলিউডের অস্কারজয়ী নির্মাতা ক্রিস্টোফার নোলান ভারতীয় চলচ্চিত্র অপু ট্রিলজি&rsq...

উলিপুরে পরিবেশ-দুর্যোগ সচেতনতায় কর্মসূচি

কুড়িগ্রামের উলিপুর পৌরসভায় বর্জ্য ব্যবস্থাপনার উন্নয়ন, পলিথিনের ব্যবহার কমানো...

‘ইত্যাদি’তে পুতুলের স্বপ্নজয়ের গল্প

‘ক্লোজআপ ওয়ান তোমাকেই খুঁজছে বাংলাদেশ’ প্রতিযোগিতা দিয়ে দ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা