সংগৃহীত
সারাদেশ

চিনি বোঝাই ট্রাকে আগুন

জেলা প্রতিনিধি: ফেনীর লালপোলে চিনি বোঝাই একটি ট্রাকে দুর্বৃত্তরা আগুন দিয়েছে।

বুধবার (১ নভেম্বর) দিবাগত রাত ৪টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের লালপোল এলাকায় এ ঘটনা ঘটেছে।

আরও পড়ুন: আগুনে পুড়ে গৃহবধূ নিহত

পুলিশ বলছে, চলন্ত অবস্থায় ট্রাকভর্তি চিনি নিয়ে ট্রাকটি লালপোল পৌঁছানোর পর হঠাৎ কে বা কারা আগুন ধরিয়ে দেয়। এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

ফেনী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের ওয়্যারহাউজ ইন্সপেক্টর ওয়াসি আজাদ জানান, বুধবার দিবাগত রাত ৪:২০ মিনিটে খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিভিয়েছি। ট্রাকের সামনের অংশ আগুনে পুড়ে গেছে।

আরও পড়ুন: নদীতে নেমে প্রাণ গেল ২ ভাইয়ের

ফেনী মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদুল ইসলাম চৌধুরী জানায়, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ফায়ার সার্ভিসের সহযোগিতায় আগুন নেভায়। এ ঘটনায় যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে জানান তিনি।

সান নিউজ/এএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নারীর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, গ্রেপ্তার ৩

মুন্সীগঞ্জে এক নারীর অজ্ঞাতে আপত্তিকর ভিডিও ধারণ ক...

রাষ্ট্রকাঠামো সংস্কার না হলে নতুন শাসকও শেখ হাসিনা হয়ে উঠবেন: নাহিদ

রাষ্ট্রকাঠামোর মৌলিক সংস্কার না হলে ক্ষমতায় যিনিই...

চাইলেই রাখতে পারতেন টাকা, সততার পথ বেছে নিলেন অটোচালক

অটোরিকশায় যাত্রীর ফেলে যাওয়া টাকাসহ ব্যাগ পেয়ে তা...

মেহজাবীনের সঙ্গে তুলনা প্রসঙ্গে যা বললেন তটিনী

ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিম সাইয়ারা তটিনী অল্প সময়ের ক্যারিয়ারেই দর্শক...

মুন্সীগঞ্জে পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা