সংগৃহীত ছবি
সারাদেশ

নদীতে নেমে প্রাণ গেল ২ ভাইয়ের

জেলা প্রতিনিধি : চাঁপাইনবাবগঞ্জের মহানন্দা নদীতে গোসল করতে নেমে ২ ভাইয়ের মৃত্যু হয়েছে।

আরও পড়ুন : পলাশবাড়ীতে জাতীয় যুব দিবস পালিত

বুধবার (১ নভেম্বর) দুপুরে সদর উপজেলার বারোঘরিয়া ইউনিয়নে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন, সদর উপজেলার বারোঘরিয়া ইউনিয়নের চামাগ্রাম বাদুরতলা গ্রামের আবু তালেবের ছেলে মারুফ হাসান (১৯) ও শাহীন আলীর ছেলে মো. হোসাইন (১১)। তারা সম্পর্কে মামাতো-ফুফাতে ভাই।

আরও পড়ুন : নারায়ণগঞ্জে স্বামী-স্ত্রীর কারাদণ্ড

স্থানীয়া জানায়, মায়ের সঙ্গে নদীতে গোসল করতে এসেছিলেন কলেজছাত্র মারুফ হোসেন। নদীর ধারে মা কাপড় পরিষ্কার করছিলেন। পাশেই ফুফাতে ভাইকে নিয়ে গোসল করতে গিয়ে হঠাৎ পানিতে তলিয়ে যান দুইজনই। ডুবতে দেখলেও পাশ থেকে দৌড়ে এসে ছেলে ও ভাতিজাকে উদ্ধার করতে পারেননি মা। মারুফের মায়ের চিৎকারে স্থানীয়রা উপস্থিত হয়ে খবর ফায়ার সার্ভিসে খবর দেন। ফায়ার সার্ভিসের কর্মী ও স্থানীয়রা খোঁজাখুঁজি করলেও সন্ধান না পেয়ে রাজশাহীর ডুবুরি দলকে খবর দেন। পরে বিকেল ৪টার দিকে দুটি মরদেহ উদ্ধার করে ডুবুরি দল।

নিহত মারুফের দাদা তরিকুল ইসলাম বলেন, মারুফ ও হোসাইন নদীতে গোসল করতে গিয়ে হঠাৎ পানিতে তলিয়ে যায়। মারুফ জেলা শহরের শাহনেয়ামতুল্লাহ কলেজের একাদশ শ্রেণির ছাত্র ও হোসাইন একটি হাফেজিয়া মাদরাসার শিক্ষার্থী ছিল।

আরও পড়ুন : আ’লীগ নেতা খাইরুল আলমের স্মরণ সভা অনুষ্ঠিত

চাঁপাইনবাবগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক শেখ মো. মাহবুবুল ইসলাম জানান, ১১ বছর বয়সী হোসাইন তলিয়ে গেলে তাকে ধরতে গিয়ে দুইজনই পানিতে তলিয়ে যান। নিখোঁজ হওয়ার কিছু দূর পরেই দুইজনের মরদেহ পাওয়া গেছে।

চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজ্জাদ হোসেন বলেন, ফায়ার সার্ভিসের ডুবুরি দল মরদেহ উদ্ধার করেছে। প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা শেষে পরিবারের নিকট মরেদহ হস্তান্তর করা হয়েছে।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা