ছবি: সংগৃহীত
সারাদেশ

নারায়ণগঞ্জে স্বামী-স্ত্রীর কারাদণ্ড

জেলা প্রতিনিধি: নারায়ণগঞ্জের আড়াইহাজারে হত্যা মামলায় আদালত স্বামী-স্ত্রীকে কারাদণ্ড দিয়েছেন ।

বুধবার (১ নভেম্বর) বিকেলে নারায়ণগঞ্জ জেলা ও দায়রা জজ মোহাম্মদ আসসামছ জগলুল হোসেন আসামিদের উপস্থিতিতে এই রায় ঘোষণা করেন।

আরও পড়ুন: মৈত্রী এক্সপ্রেসে ককটেল হামলা

কারাদণ্ডপ্রাপ্তরা হলেন আড়াইহাজার উপজেলার ইলুমদী কান্দাপাড়া এলাকার বাসিন্দা মৃত ইব্রাহিমের ছেলে শহীদ মিয়া (৫০) ও তার স্ত্রী জোসনা বানু (৪০)।

জোসনা বানুকে যাবজ্জীবন কারাদণ্ড এবং ১০ হাজার টাকা জরিমানা ও শহীদ মিয়াকে ৩ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত।

মামলার সংক্ষিপ্ত বিবরণে জানা গেছে, ২০২১ সালের ১০ ফেব্রুয়ারি মজিবুর রহমান নামের এক ব্যক্তি আড়াইহাজারের ইলুমদী কান্দা এলাকায় চা পান করতে গিয়ে নিখোঁজ হয়। ১১ ফেব্রুয়ারি ইলুমদী কান্দাপাড়া এলাকার একটি পরিত্যক্ত বাড়ি থেকে তার মরদেহ উদ্ধার করা হয়েছে।

আরও পড়ুন: পলাশবাড়ীতে জাতীয় যুব দিবস পালিত

এ ঘটনায় তার স্ত্রী নাজমা বেগম বাদী হয়ে আড়াইহাজার থানায় একটি মামলা করেন। ঐ মামলার বিচার কার্যক্রম শেষ আদালত আজ এই রায় ঘোষণা করেন।

বাদীপক্ষের আইনজীবী খোরশেদ আলম মোল্লা রায়ের এ বিষয়টি নিশ্চিত করেছেন।

সান নিউজ/এএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

যুবদল নেতা নান্নুর মিলাদে নয়নের ক্ষোভ

যুবদলের সাবেক সহ-সভাপতি জাকির হোসেন নান্নু হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে বিগত ১...

দুদকের মামলায় চেয়ারম্যানের স্ত্রীর ৩ বছরের কারাদণ্ড

ফরিদপুরের বিশেষ জজ আদালত দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা একটি মামলায় ইস...

৭ অঞ্চলে ঝড়ের পূর্বাভাস, নদীবন্দরে সতর্কতা

দেশের কয়েকটি অঞ্চলে ঝড়ো হাওয়া ও বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এ কারণে সাত অঞ...

ইসলামী ব্যাংকের ‘গ্রাহক সমাবেশ’ অনুষ্ঠিত

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর হেড অফিস কমপ্লেক্স কর্পোরেট শাখায় এক গ্রাহক...

আবারো মুখোমুখি স্পেন ও আর্জেন্টিনা

ফুটবল বিশ্বকাপ ফাইনালের মঞ্চে শ্রেষ্ঠত্বের শিরোপা লড়াই নির্ধারণ হলেও স্পেন ও...

বিদ্যুৎ বিতরণ নিয়ে নতুন সিদ্ধান্ত সরকারের

সেবার মান উন্নয়ন, জবাবদিহিতা নিশ্চিত এবং বিল আদায়ের দক্ষতা বাড়ানোর লক্ষ্যে সর...

কিশোরগঞ্জে সাতদিনব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও মেলা শুরু

"বৃক্ষরোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ"— এই প্রতিপাদ্যকে সা...

নদীর নাব্য সংকটে খুলনা নদীবন্দরে পণ্য খালাস অর্ধেকে, বিপাকে ব্যবসা-শ্রমিক

দক্ষিণ-পশ্চিমাঞ্চলের পণ্য পরিবহনের অন্যতম গুরুত্বপূর্ণ মাধ্যম নদীপথ। এই পথ ব্...

ফিফা বিশ্বকাপে সেরা একাদশে কারা?

২০২৬ ফিফা ফুটবল বিশ্বকাপ শেষ হয়েছে দুদার্ন্ত সব দলের লড়াইয়ের মাধ্যমে। তিন দিন...

বিয়ে করলেন ইউটিউবার মিস্টার বিস্ট

সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে নিজের দীর্ঘদিনের প্রেমিকা ও কনটেন্ট ক্রিয়েটর থি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা