সংগৃহীত
সারাদেশ

আগুনে পুড়ে গৃহবধূ নিহত

জেলা প্রতিনিধি: মানিকগঞ্জ জেলায় ঘরে আগুন লেগে সমেজান বেগম সুমি (৫০) নামের গৃহবধূর মৃত্যু হয়েছে। এ ছাড়াও প্রায় ৫ লাখ টাকার মালামাল পুড়ে নষ্ট হয়ে গেছে।

আরও পড়ুন: নদীতে নেমে প্রাণ গেল ২ ভাইয়ের

বুধবার (১ নভেম্বরে) বিকেল ৪ টার দিকে দৌলতপুর উপজেলার জৈন্তা গ্রামের রফিকুল ইসলামের বাড়িতে এ ঘটনা ঘটে।

নিহত সুমির স্বামী ভ্যানচালক রফিকুল ইসলাম ঢাকায় থাকেন। সুমি ১৩ বছরের ছেলে সুমনকে নিয়ে ঐ ঘরেই বসবাস করতেন।

জানা যায়, বিকেল ৪ টার দিকে হঠাৎ ঘর থেকে বিকট শব্দ হয় ও ঘরে আগুন লেগে যায়। আগুন দ্রুত ছড়িয়ে পড়লে সুমিসহ তার ঘর ও ঘরের মালামাল পুড়ে ছাই হয়ে যায়। এলাকাবাসীরা চেষ্টা করেও আগুন নিয়ন্ত্রণে আনতে পারেনি। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত বলে ধারণা করা যায়।

আরও পড়ুন: পলাশবাড়ীতে জাতীয় যুব দিবস পালিত

দৌলতপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) শফিকুল ইসলাম মোল্লা জানান, আমরা এই বিষয়টি তদন্ত করে দেখছি।

দৌলতপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আশিকুর রহমান চৌধুরী জানায়, আমরা ক্ষতিগ্রস্ত পরিবারকে সার্বিক সহযোগিতা প্রদান করব।

সান নিউজ/এএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মুন্সীগঞ্জে পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিক...

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

মুন্সীগঞ্জে ৯০০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার

মুন্সীগঞ্জের মোল্লাকান্দি ইউনিয়নের আমঘাটা গ্রাম থে...

ক্ষমতা ধরে রাখার অগ্নিপরীক্ষায় নেতানিয়াহু, চোখ নেসেটের ১২০ আসনে

দীর্ঘ রাজনৈতিক জীবনে চরম চ্যালেঞ্জের মুখে পড়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেন...

রাশমিকাকে নিয়ে ‘রেড ফ্ল্যাগ’ বিতর্কে বিজয়ের ব্যঙ্গাত্মক ভিডিও

কফি উইথ করণ’ অনুষ্ঠানে রাশমিকা মান্দানার সঙ্গে আচরণ নিয়ে সামাজিক যোগাযো...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা