সংগৃহীত
সারাদেশ

দুই পক্ষের সংঘর্ষে নিহত ১

জেলা প্রতিনিধি: সুনামগঞ্জের দিরাই উপজেলায় পূর্ব বিরোধের জেরে ২ পক্ষের সংঘর্ষে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ৫ জন।

আরও পড়ুন: টমেটো চাষে লাভবান হচ্ছেন কৃষকরা

বুধবার (২৫ অক্টোবর) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার জগদল ইউনিয়নের পুকিডহর গ্রামে এ ঘটনা ঘটে। মারা যাওয়া ব্যক্তির নাম দুলাল মিয়া (৪০)। তিনি একই গ্রামের আলিম উদ্দিনের ছেলে।

পুলিশ বলেন, পুকিডহর গ্রামের হোসেন খাঁন ও তার আপন চাচাতো ভাই আরজু খাঁনের মধ্যে দীর্ঘদিন ধরে জমি নিয়ে পারিবারিক বিরোধ ছিল। এরই জেরে আজ সকালে ২ পক্ষের লোকজন প্রথমে তর্ক বিতর্কে জড়ায়। দুপুর সাড়ে ১২টার দিকে তারা সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ ঘটনায় আরজু খাঁন গ্রুপের দুলাল মিয়া নামের ১ জনের মৃত্যু হয়েছে। এসময় আহত হয়েছে ৫ জন। তাদের দিরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে।

আরও পড়ুন: নোয়াখালীতে জাল টাকাসহ যুবক আটক

সুনামগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (দিরাই সার্কেল) মো. শহিদুল হক মুন্সী জানান, সংঘর্ষে একজন নিহত হয়েছেন। আমরা ঘটনাস্থলে এসেছি। আহতদের ব্যাপারে তথ্য নেওয়া হচ্ছে।

সান নিউজ/এএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

মুন্সীগঞ্জে পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিক...

মুন্সীগঞ্জে ৯০০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার

মুন্সীগঞ্জের মোল্লাকান্দি ইউনিয়নের আমঘাটা গ্রাম থে...

ক্ষমতা ধরে রাখার অগ্নিপরীক্ষায় নেতানিয়াহু, চোখ নেসেটের ১২০ আসনে

দীর্ঘ রাজনৈতিক জীবনে চরম চ্যালেঞ্জের মুখে পড়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেন...

নৈশক্লাবে হামলা, জেল এড়ালেন ক্রিস ব্রাউন

লন্ডনের একটি নৈশক্লাবে সংগীত প্রযোজকের মাথায় মদের বোতল দিয়ে আঘাত করার ঘটনায় ক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা