সারাদেশ

রাজধানীতে সড়কে যুবকের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর কদমতলীর মাতুয়াইলে সড়ক দুর্ঘটনায় মেহেদী হাসান (২৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।

আরও পড়ুন : টমেটো চাষে লাভবান হচ্ছেন কৃষকরা

বুধবার (২৫ অক্টোবর) দুপুর আড়াইটার দিকে এ ঘটনা ঘটে। পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে এক পথচারী ঢাকা মেডিকেল কলেজ(ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে চিকিৎসক বেলা সাড়ে তিনটায় মৃত ঘোষণা করেন।

নিহত মেহেদী হাসানের বাড়ি কুমিল্লা জেলার দেবিদ্বার থানার বড় আলমপুর গ্রামে। তিনি ওই এলাকার আব্দুল ওহাবের ছেলে।

আরও পড়ুন : ঠাকুরগাঁওয়ে আ’লীগ নেতার জানাজা অনুষ্ঠিত

মেহেদী হাসানকে হাসপাতালে নিয়ে আসা পথচারী উম্মে রুমা শিমু জানান, আমি গাড়ি নিয়ে যাওয়ার সময় রক্তাক্ত অবস্থায় ওই যুবককে রাস্তায় পড়ে থাকতে দেখি। কেউই তাকে হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য এগিয়ে আসছিল না। পরে আমি তাকে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যায়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

তিনি আরও জানান, পকেটে থাকা জাতীয় পরিচয়পত্র দেখে নিহতের নামপরিচয় পাওয়া যায়। তার কাছে একটি মোবাইলের সিমও পাওয়া গেছে। যার মাধ্যমে তার পরিবারের সঙ্গে যোগাযোগ করা হয়েছে।

আরও পড়ুন : নোয়াখালীতে জাল টাকাসহ যুবক আটক

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া জানান, মরদেহটি হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। আমরা বিষয়টি সংশ্লিষ্ট থানাকে জানিয়েছি।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা