ছবি: সংগৃহীত
সারাদেশ

সারা দেশে নৌযান চলাচল স্বাভাবিক

নিজস্ব প্রতিবেদক: গতকাল সন্ধ্যার দিকে উপকূলে আঘাত হানে ঘূর্ণিঝড় ‘হামুন’। ফলে ক্ষয়ক্ষতি এড়াতে সারা দেশে নৌযান চলাচল বন্ধ রাখে বিআইডব্লিউটিএ।

আরও পড়ুন: মহাসড়কে গাছ ভেঙে যান চলাচল বন্ধ

হামুনের বিপদ কেটে যাওয়ায় বন্ধ ঘোষণার ২২ ঘণ্টা পর আজ নৌযান চলাচলের অনুমতি দিয়েছে কতৃপক্ষ।

বুধবার (২৫ অক্টোবর) সকাল ৮ টা থেকে বরিশালের অভ্যন্তরীণ সকল রুটে লঞ্চ চলাচল শুরু হয়। পাশাপাশি স্পিডবোট ও মালবাহী নৌযানও চলাচল শুরু হয়েছে।

বিষয়টি নিশ্চিত করে বরিশাল নদীবন্দরের নৌ-নিরাপত্তা ও ট্রাফিক ব্যবস্থাপনা বিভাগের উপপরিচালক রিয়াদ হোসেন বলেন, হামুনের বিপদ কেটে যাওয়ায় অভ্যন্তরীণ ও দূর পাল্লার রুটে সব ধরনের নৌযান চলাচলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

আরও পড়ুন: ৩ বিভাগে ভারি বৃষ্টির সম্ভাবনা

আজ সকাল ৮ টা থেকে দেশের সব রুটে নৌযান চলাচল শুরু করে। আগের নিয়মেই সন্ধ্যায় ঢাকা রুটের লঞ্চ ছেড়ে যাবে।

এর আগে গতকাল সকাল ১০ টা থেকে ঘূর্ণিঝড় হামুনের কারণে সব ধরনের নৌযান চলাচল বন্ধ ঘোষণা করে বিআইডব্লিউটিএ কর্তৃপক্ষ।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

৩ নভেম্বরের মহাসমাবেশ সফল করতে রংপুরে মাদ্রাসা শিক্ষকদের প্রস্তুতি সভা

সারাদেশের স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের দাবিতে আগামী ৩ নভেম্বর ঢাক...

স্কুলের গাছ কেটে বিক্রির অভিযোগ শিক্ষকের বিরুদ্ধে

কর্তৃপক্ষের অনুমতি ছাড়াই স্কুলের ৪টি গাছ কেটে ফেলা...

অটিজম-ডাউন সিনড্রোম চিকিৎসায় সাড়া ফেলেছেন ডা. মুছা

একটি শিশু যখন কথা বলতে পারে না, নিজের পায়ে হাঁটতে...

মুন্সীগঞ্জে ৩ কেজি গাঁজাসহ নারী গ্রেপ্তার

মুন্সীগঞ্জের পদ্মা সেতু উত্তর থানার খানবাড়ি বাসস্ট...

সেনা মোতায়েন করে বিক্ষোভ শান্তিপূর্ণ রাখতে সফল ইতালি

ইতালির মিলান, রোম ও তুরিনসহ দেশটির বিভিন্ন শহরে শনিবার হাজার হাজার তরুণ-তরুণী...

উলিপুরে হাডুডু খেলাকে ঘিরে উৎসবের আমেজ

বিস্তীর্ণ মাঠজুড়ে কানায় কানায় দর্শকের ভিড়, খেলোয়াড়...

লক্ষ্মীপুর হাসপাতালে স্বেচ্ছাসেবক দল নেতাকে পেটালেন ছাত্রদল নেতা

লক্ষ্মীপুর সদর হাসপাতালের জরুরি বিভাগের ভেতরে ঢুকে...

নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল, গ্রেপ্তার ৮

নোয়াখালীর বেগমগঞ্জে নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল...

কলার মোচা বিক্রি করেই ২০ বছর পার মজিবরের

বয়স ৬৫ পেরিয়েছে। শরীরে বয়সের ছাপ স্পষ্ট। কিন্তু থে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা