ছবি: সংগৃহীত
সারাদেশ

ঠাকুরগাঁওয়ে অগ্নিকাণ্ড, ৭ বাড়ি ভস্মিভূত

ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে অগ্নিকাণ্ডে সনাতন ধর্মালম্বীদের ৭ টি বাড়ি ভস্মিভূত হয়েছে। ফলে এ ঘটনায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।

আরও পড়ুন: ২২ মণ্ডপে অর্থ ও উপহার বিতরণ

সোমবার (২৩ অক্টোবর) সন্ধ্যায় ঠাকুরগাঁও সদর উপজেলার ধর্মপুর গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, সোমবার সন্ধ্যায় এলাকার সবাই যখন দুর্গাপূজা উপভোগ করতে ঢোলারহাট মন্দিরে অবস্থান করছিল। ওই সময় ধর্মপুর গ্রামের জনৈক পবিন চন্দ্র বর্মনের বাড়িতে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়।

আরও পড়ুন: লক্ষ্মীপুরে প্রস্তত ২৮৫ আশ্রয়কেন্দ্র

নিমিষে আগুনের লেলিহান শিখা ছড়িয়ে পড়লে ৭ টি পরিবারের ২৪ টি ঘর পুড়ে ভস্মিভূত হয়। এতে নগদ টাকা, কয়েকটি ছাগলসহ প্রায় ১০ লক্ষাধিক টাকার মালামাল পুড়ে ক্ষতি সাধিত হয়েছে।

সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছেন ওই গ্রামের মদন মন্দ্র বর্মন। তার নগদ দেড় লক্ষ টাকা, ৫ টি ছাগল ,কাপড়-চোপড়, বাসন-কোসন ইত্যাদি সর্বস্ব আগুনে পুড়ে যায়।

আরও পড়ুন: ভৈরবে ট্রেন চলাচল স্বাভাবিক

অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তরা হলেন- পবিন চন্দ্র বর্মন, রবীন্দ্র নাথ বর্মন, রঘু চন্দ্র বর্মন, জগন্নাথ চন্দ্র বর্মন, রাজকুমার বর্মন, মদন চন্দ্র বর্মন ও রতন চন্দ্র বর্মন।

খবর পেয়ে ঠাকুরগাঁও দমকল বাহিনীর একটি ইউনিট ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালায়। ঢোলারহাট ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান অখিল চন্দ্র রায় এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা