সারাদেশ
ঘূর্ণিঝড় হামুন

লক্ষ্মীপুরে প্রস্তত ২৮৫ আশ্রয়কেন্দ্র

লক্ষ্মীপুর প্রতিনিধি : লক্ষ্মীপুরে বঙ্গোপসাগর থেকে সৃষ্ট ঘূর্ণিঝড় হামুন মোকাবেলায় ১৮৫টি স্থায়ী আশ্রয়কেন্দ্র ও অস্থায়ী ১০০টি আশ্রয়কেন্দ্র প্রস্তুত রাখা হয়েছে। মোট ২৮৫টি আশ্রয়কেন্দ্র প্রস্তুত হওয়ার বিষয়টি জানিয়েছেন জেলা প্রশাসক সুরাইয়া জাহান।

আরও পড়ুন : চট্টগ্রাম-পায়রায় ৭ নম্বর সংকেত

মঙ্গলবার (২৪ অক্টোবর) বেলা ১১টায় জেলা প্রশাসক সম্মেলন কক্ষে এ তথ্য জানান তিনি।

জেলা প্রশাসক বলেন, ঘূর্ণিঝড় হামুন মোকাবেলায় জেলায় ৬৪টি মেডিকেল টিম রয়েছে। ৩২৮০ জন সিপিপি স্বেচ্ছাসেবক ও রেডক্রিসেন্ট সোসাইটির ৪৫০ জন স্বেচ্ছাসেবক প্রস্তুত রয়েছে। পর্যাপ্ত সরঞ্জাম নিয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স প্রস্তুত রয়েছে। স্বপ্ন যাত্রা এ্যাম্বুলেন্স সার্ভিসও প্রস্তুত রয়েছে। নগদ টাকা প্রস্তুত রাখা আছে ৬ লাখ ২০ হাজার টাকা। ত্রাণকার্য (চাল) রাখা আছে ৪৫০ মেট্রিক টন।

আরও পড়ুন : বাস-ট্রাক সংঘর্ষে নিহত ২

এছাড়া, লক্ষ্মীপুর সদরে ৮৮টি স্থায়ী আশ্রয়কেন্দ্র ও অস্থায়ী ১৫টি প্রস্তুত রাখা আছে। এগুলোর ধারণ ক্ষমতা রয়েছে ৪২ হাজার ৬শ জন। রায়পুরে রয়েছে স্থায়ী ২২টি, অস্থায়ী ১৫টি আশ্রয়কেন্দ্র। ধারণ ক্ষমতা ২৯ হাজার ৯শ জন। রামগঞ্জে স্থায়ী ১৪টি, অস্থায়ী ১০টি রয়েছে। এর ধারণ ক্ষমতা ৮ হাজার ২'শ জন। রামগতিতে স্থায়ী ৩১টি, অস্থায়ী ৪৫টি আশ্রয়কেন্দ্র রয়েছে। ধারণ ক্ষমতা ২২ হাজার ৯শ ৫০ জন। কমলনগর স্থায়ী ৩০টি, অস্থায়ী ২৫। ধারণ ক্ষমতা ১৮ হাজার ৫শ জন। সর্বমোট ১৮৫ স্থায়ী ও অস্থায়ী ১০০টি আশ্রয়কেন্দ্র। ধারণ ক্ষমতা ১ লাক ৫ হাজার ২শ ৫০।

দুর্যোগ ব্যবস্থাপনা সভায় উপস্থিত ছিলেন— জেলা পরিষদ নির্বাহী কর্মকর্তা রেজাই রাফি সরকার, অতিরিক্ত জেলা প্রশাসক মেহের নিগার, সিভিল সার্জন আহমেদ কবির ও সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আরিফুর রহমানসহ প্রমুখ।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা