সারাদেশ

ফুলবাড়ীতে আমন মৌসুমে বাম্পার ফলনের সম্ভাবনা

মোঃ আফজাল হোসেন, দিনাজপুর প্রতিনিধি : চলতি আমন মৌসুমে দিনাজপুর জেলার ফুলবাড়ী উপজেলায় আমন ধানের আবাদে উপজেলার কৃষকগণ বাম্পার ফলনের স্বপ্ন দেখছেন। উপজেলায় মোট আঠারো হাজার একশ নব্বই হেক্টর জমি আমন ধান আবাদের আওতায় এসেছে। এবার উপজেলায় সর্বোচ্চ ফলনের সম্ভাবনা আছে বলে ধারণা করছেন উপজেলা কৃষি অফিস ও সাধারণ কৃষকেরা।

আরও পড়ুন : দুই ট্রেনের ভয়াবহ সংঘর্ষ, নিহত ২০

এবারের আমন মৌসুমে উপজেলার ক্ষুদ্র ও প্রান্তিক কৃষক সহ অন্যান্য কৃষকগণকে সরকারি প্রণোদনা সরুপ কৃষি অফিস বীজ ও সার বিতরণ করেন এবং উপজেলা কৃষি কর্মকর্তা রুম্মান আকতারের দিক নির্দেশনায় উপজেলার সকল ইউনিয়নে কর্মরত ব্লক সুপারভাইজারগণ কৃষকের দোরগোড়ায় গিয়ে যথাসময়ে তত্বাবধায়ন করেন, যার ফলশ্রতিতে এবারের এই বাম্পার ফলনের সম্ভাবনা বাস্তবায়ন হওয়ার দ্বারপ্রান্তে উপনিত হয়েছে। উপজেলার কৃষকগণ, কৃষি অফিস সহ সাধারণ মানুষ মনে করছেন যদি কোন প্রকার প্রাকৃতিক দুর্যোগ না আসে তবে এই মৌসুমে আমনের বাম্পার ফলনের সম্ভাবনা অর্জিত হবে।

গত ২০২২-২৩ অর্থ বছরে দিনাজপুরের ফুলবাড়ি উপজেলা কৃষি অফিস সরকারি কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় বিনামূল্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে কৃষি প্রণোদনা ফসলভিত্তিক বীজ ও রাসায়নিক সার বিতরণ করেন ১৫০১০ জন কৃষকের মাঝে। খরিফ-২০২২-২৩ অর্থ বছরের মৌসুমে মাসকলাই প্রণোদনা কর্মসূচি, ৬০ জন কৃষকের মাঝে ৫ কেজি বীজ ও ১৫ কেজি সার বিতরণ করেন।

আরও পড়ুন : ফকিরহাটে ইঁদুর নিধন অভিযান উদ্বোধন

৩২১০ জন কৃষকের মাঝে ১ কেজি বীজ ও ২০ কেজি সার বিতরণ করেন। ৭০০ জন কৃষকের মাঝে ২০ কেজি গম ২০ কেজি সার বিতরণ করেন। এছাড়াও নিয়মতান্ত্রিক ভাবে ভুট্টা, সূর্যমুখী, পেঁয়াজ, মুগডালের বীজ ও সার বিতরণ করেন। তাছাড়া গত বোরো মৌসুমে উফশী ও হাইব্রিড জাতের বীজ ও সার ৭৪২০ জন কৃষকের মাঝে বিতরণ করেন। ২০২২-২৩ অর্থ বছরে পাট ও উফশী আউশ ধানের বীজ ও সার ১৭৫০ জন কৃষকের মাঝে বিতরণ করেন।

সর্বশেষ আমন মৌসুমে উফশী ও হাইব্রিড জাতের ধান ও সার ১০১০ জন কৃষকের মাঝে বিতরণ করেন। সরকারি প্রণোদনা কর্মসূচির আওতায় ২০২২-২৩ অর্থবছরে সর্বমোট ১৫০১০ জন কৃষকের মাঝে বীজ ও রাসায়নিক সার বিতরণ করেন ফুলবাড়ি কৃষি অফিস। উপজেলার সকল ইউনিয়ন পরিষদের মাধ্যমে প্রণোদনা পাওয়ার উপযোগী কৃষকগণের তালিকা প্রনয়ণ করা হয়। সবমিলিয়ে ফুলবাড়ী উপজেলা কৃষি কর্মকর্তা রুম্মান আকতারের তত্বাবধান ও ঐকান্তিক প্রচেষ্টায় এবার আমন আবাদে বাম্পার ফলনের স্বপ্ন দেখছেন অত্র উপজেলার কৃষকরা।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

কিশোরগঞ্জে সাতদিনব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও মেলা শুরু

"বৃক্ষরোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ"— এই প্রতিপাদ্যকে সা...

কেশবপুরে ফল মেলা-২০২৬ অনুষ্ঠিত 

“করব মোরা ফল চাষ, সংরক্ষণ করব বারো মাস”— এই প্রতিপাদ্যকে সা...

প্রবাসীদের পাসপোর্ট সংশোধনের সময় বাড়ল

বিদেশে অবস্থানরত বাংলাদেশি নাগরিকদের পাসপোর্টের তথ্য সংশোধনপূর্বক নতুন পাসপোর...

নদীর নাব্য সংকটে খুলনা নদীবন্দরে পণ্য খালাস অর্ধেকে, বিপাকে ব্যবসা-শ্রমিক

দক্ষিণ-পশ্চিমাঞ্চলের পণ্য পরিবহনের অন্যতম গুরুত্বপূর্ণ মাধ্যম নদীপথ। এই পথ ব্...

পদত্যাগ করছেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন!

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনকে ঘিরে দেশের রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনা শুরু...

সন্ধ্যায় সংবাদ সম্মেলনে আসছে এনসিপি

দেশের সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতিসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে নিজেদের অবস্...

পদত্যাগের পর গুলশানের বাসায় উঠবেন মো. সাহাবুদ্দিন

শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে রাষ্ট্রপতির পদ থেকে সরে দাঁড়িয়েছেন মো. সাহাবুদ্...

বিশ্ব গণমাধ্যমে গুরুত্ব পেল রাষ্ট্রপতির পদত্যাগ

বাংলাদেশের রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগের খবর আন্তর্জাতিক...

সংবিধান অনুযায়ী ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্বে স্পিকার

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন স্বাস্থ্যগত কারণ দেখিয়ে পদত্যাগ করায় সংবিধানের বিধ...

এশিয়ান গেমসের নকআউটে বাংলাদেশ

আগামী সেপ্টেম্বরে জাপানের নাগোয়ায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ২০২৬ এশিয়ান গেমস। এই আস...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা